কালাপানি কার? সিদ্ধান্ত চূড়ান্ত করতে নতুন মানচিত্র নিয়ে আজ ভোটাভুটি নেপালের সংসদে

কালাপানি কার? সিদ্ধান্ত চূড়ান্ত করতে নতুন মানচিত্র নিয়ে আজ ভোটাভুটি নেপালের সংসদে

চিনের পর এবার সীমান্ত নিয়ে আস্ফালন শুরু করেছে নেপাল। আজই ভারতের কালাপানি , লিপুলেখা এবং লিম্পিয়াধুরাকে নিজেদের সীমান্তে অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্রের সিলমোহর দিতে ভোটাভুটি করবে নেপাল সরকার। এই নিয়ে উত্তেজনা চড়ছে ভারতে।

নেপালের সঙ্গে সীমান্ত বিতর্ক

নেপালের সঙ্গে সীমান্ত বিতর্ক

লাদাখে চিনের আগ্রাসনের সঙ্গে নেপালের সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। গত কয়েকদিন ধরেই ভারতের অংশে থাকা কালাপানি, লিপুলেখা, লিম্পিয়াধুরা নিজেদের দাবি করে আস্ফালন করে চলেছে নেপাল। ভারত জোর করে সেসব এলাকা নিজেদের দখলে রেখেছে বলে অভিযোগ নেপালের। সেটা না দিলে নেপাল যুদ্ধ করে এই তিন সীমান্ত এলাকা দখল করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে।

নতুন মানচিত্র নিয়ে ভোটাভুটি

নতুন মানচিত্র নিয়ে ভোটাভুটি

কালাপানি, লিপিলেখা এবং লিম্পিয়াধুরা নিয়ে নতুন মানচিত্র তৈরি করেেছ নেপাল। সেই নেপাল সংসদে আজ এই মানচিত্র চূড়ান্ত করতে ভোটাভুটি হওয়ার কথা। সর্বসম্মত হয়ে উত্তরাখণ্ডের অংশকে নিয়ে নেপাল মানচিত্র চূড়ান্ত করতে চলেছে এই নিয়ে নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। মানচিত্র সিলমোহর দিতে সংশোধনী প্রস্তাব পেশ করা হবে নেপালের সংসদে।

ভারতকে হুঁশিয়ারি নেপালের

ভারতকে হুঁশিয়ারি নেপালের

ইতিমধ্যেই সীমান্ত নিয়ে ভারতকে হুঁশিয়ার করে নেপালের বিদেশ মন্ত্রী অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, আমরা আগেই আমাদের অবস্থান সম্পর্কে ভারতকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি। নেপালের সংস্কৃতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা খুব ভাল করেই জানে ভারত। যদিও নেপালের সীমান্ত নিয়ে নতুন আস্ফালনে অসন্তোষ প্রকাশ করেছে দিল্লি।

করোনা ভাইরাস নিয়ে ভারতে আক্রমণ

করোনা ভাইরাস নিয়ে ভারতে আক্রমণ

চিনের সঙ্গে লাদাখ নিয়ে বিবাদ শুরু হওয়ার পরেই নেপাল হঠাৎ করে সীমান্ত নিয়ে তৎপর হয়ে উঠেছে। এমনকী ভারত থেকে করোনা সংক্রমণ নেপালে ছড়িয়েছে বলে অভিযোগ করেছে নেপাল। প্রকাশ্যে নেপালের প্রধানমন্ত্রী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ভারতকে দায়ী করেছ। এই নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+