মোদী পাপুয়া নিউ গিনিতে পা রাখতেই পা ছুঁয়ে প্রণাম প্রধানমন্ত্রীর, মিলল উষ্ণ অভ্যর্থনা
জাপানে জি-৭ বৈঠকে যোগ দেওয়ার পরদিনই পাপুয়া নিউ গিনি সফরে উড়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশে পা রাখতেই মিলল উষ্ণ অভ্যর্থনা। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে পা ছুঁয়ে প্রণাম করলেন নরেন্দ্র মোদীকে। তারপরই তিনি নিউ গিনির প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন।
পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে যে এমন অভ্যর্থনা জানাবেন, তা ভাবা যায়নি। একেবারে ভারতীয় সংস্কৃতি মেনে পা ছুঁয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের দ্বিতীয় দেশে পৌঁছন এদিন।

শুক্রবার তিনি জাপানের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন। শনিবার সেখানে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাপান সফরের পরে রবিবার পাপুয়া নিউ গিনি পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নতুন দেশে নামার পর সেই দেশের প্রধানমন্ত্রী জেমস মারাপে পা ছুঁয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান, যা অভূতপূর্ব বলেই মনে করছে কূটনৈতিক মহল।
এর পরে দুই দেশের প্রধানমন্ত্রী আলিঙ্গনাবদ্ধ হন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি অন্যান্য আধিকারিকদের সাথে পরিচয় করিয়ে দেন। পাপুয়া নিউ গিনিতে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর এটি। সেই নিরিখে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
পাপুয়া নিউ গিনিতে ভারতীয় প্রবাসীদের দ্বারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্দান্ত স্বাগত জানানো হয়েছে। প্রধানমন্ত্রীকে দেখে তাঁদের উল্লাস করতে দেখা গিয়েছে। তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তোলেন। ভারতের প্রধানমন্ত্রীকে তাঁরা স্বাগত জানান।

পাপুয়া নিউ গিনিতে তিনি সোমবার প্রধানমন্ত্রী জেমস মারাপের সঙ্গে যৌথভাবে ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কোঅপারেশন- এর তৃতীয় শীর্ষ সম্মেলন প্রতিনিধিত্ব করবেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমি কৃতজ্ঞ যে, ১৪টি প্যাসিফিক দ্বীপের দেশে এই গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেয়েছি।
এরপর তিনি অস্ট্রেলিয়া যাবেন। অস্ট্রেলিয়ায় কোয়াড সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিদেশীয় সফরে তিনটি পৃথক সম্মেলনে যোগ দিতে গিয়েছেন তিনি। তার মধ্যে জাপানো জি-৭ শীর্ষ সম্মেলনে তাঁর যোগদান হয়ে গিয়েছে। সোমবার পাপুয়া নিউ গিনিতে যোগ দেবেন ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন- এর তৃতীয় শীর্ষ সম্মেলনে। তারপর তাঁর গন্তব্য অস্ট্রেলিয়ায়।
বাণিজ্য, বিনিয়োগ ও রণনীতি- এই তিন লক্ষ্যকে সামনে রেখে তিনি ত্রিদেশীয় ,সফরে বেরিয়েছেন। এরই মধ্যে তিনি জাপানে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। তাঁকে যুদ্ধাবসানের আশ্বাস দেন।












Click it and Unblock the Notifications