বাংলাদেশ বিস্ফোরণ ঘিরে রহস্য! বহুতলের ধ্বংসস্তুপে বহু মানুষের আটকে থাকার শঙ্কা
হঠাত বিকেলে প্রবল বিস্ফোরণ। এতটাই তীব্রতা ছিল বিস্ফোরণের যে সামনে থাকা একাধিক গাড়ি-বাস সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু এত বড় বিস্ফোরণ কীভাবে তা স্পষ্ট না তদন্তকারীদের কাছে
Bangladesh Blast: পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬। ১০০ জনেরও বেশি মানুষ ভয়াবহ বিস্ফোরণে আহত। শুধু তাই নয়, ভয়াবহ এই ঘটনার পরেই ভেঙে পড়েছে বহুতলটির একাংশ। আর তাতে এখনও পর্যন্ত বহু মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা।
যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। তবে ঠিক কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে গোটা এলাকা ঘিরে রেখেছে র্যাবের আধিকারিকরা। অন্যদিকে ঘটনাস্থলে হাসিনা সরকারের সমস্ত মন্ত্রীরা। নজর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাশকতা নাকি দুর্ঘটনা স্পষ্ট নয়
ঢাকা পুলিশ জানাচ্ছে, নাশকতা নাকি দুর্ঘটনার কারণে ভয়াবহ এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পরেই গোটা এলাকা সরজমিনে খতিয়ে দেখেন পুলিশের আধিকারিকরা। এমনকি হাসপাতালে গিয়েও গোটা ঘটনা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। আর এরপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাকা পুলিশের তরফে মিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, কি কারণে এই ঘটনা তা দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছেন বোমা বিশেষজ্ঞরা। তাঁরা নাশকতা নাকি দুর্ঘটনা খতিয়ে দেখছেন বলে দাবি তাঁর। তবে অনেক সময়ে গ্যাস জমার কারণেও বিস্ফোরণ ঘটে থাকে বলে দাবি ফারুক সাহেবের।

বহু মানুষের আটকে থাকার সম্ভাবনা
অন্যদিকে ঘটনার পরেই বহুতলের সামনের অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। বযাপক ক্ষতিগ্রস্থ বাড়িটি। একাধিক জায়গাতে ফাটল তৈরি হয়েছে। ফলে যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তবে ঘটনার সময় বহু মানুষ ওই বাড়িতে ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ফলে ভেঙে পড়া বহুতলটি এখনও পর্যন্ত বহু মানুষ আটকে আছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার। একেবারে ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে বলে আশঙ্কা। একেবারে লোহা কেটে উদ্ধার কাজ চলছে বলে জানানো হয়েছে। তবে সময় যত গড়াচ্ছে মানুষের বেচে থাকার সম্ভাবনা ততই কমছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর আধিকারিকরাও ঘটনাস্থলে
অন্যদিকে ঘটনার পরেই বাংলাদেশ সেনাবাহিনীর আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার বিকেল রাজধানী ঢাকার কাছে ওই বাড়িতে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই বাড়ির একটা অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়ে। শুধু তাই নয়, বিস্ফোরণের আওয়াজ বহুদুর থেকে শোনা যায় বলেও দাবি স্থানীয় মানুষজনের। বিশেষজ্ঞরা বলছেন, এমন বিস্ফোরণ ঘিরে রহস্য তৈরি হচ্ছে। খুব একটা সহজ বিষয় নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications