MV Lila Norfolk Hijacked: অপহৃত জাহাজ থেকে ভারতীয়দের উদ্ধার অপারেশনে নামল নৌবাহিনী, আকাশপথে চলছে নজরদারি
MV Lila Norfolk Hijacked: মাঝ সমুদ্রে অপহৃত জাহাজ এমভি লিলা নরফোকে (MV Lila Norfolk) আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে নামল ভারতীয় নৌবাহিনী। সোমালিয়ার উপকূলের কাছ থেকে জাহাজটিকে অপহরণ করা হয়। আর এরপরেই নৌবাহিনীর তরফে অপারেশন শুরু হয়। ময়দানে নামানো হয় ভারতীয় যুদ্ধ জাহাজ INS Chennai-কে।
ইতিমধ্যে অপহৃত (MV Lila Norfolk Hijacked) জাহাজটির কাছে পৌঁছে গিয়েছে এই যুদ্ধ জাহাজ। আর এরপরেই নৌবাহিনীর কমান্ডো এবং ঘাতক ফোর্স Marcos এর তরফে বিশেষ অপারেশন শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

এমনকি আটক থাকা জাহাজেও নৌবাহিনীর কমাণ্ডোরা পৌঁছে গিয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি করা হয়েছে। আর এই অপারেশন চলাকালীন আকাশপথে নজরদারি নৌবাহিনীর তরফে চালানো হচ্ছে বলেও জানা যাচ্ছে। একই সঙ্গে জলদস্যুদেরও অ্যালার্ট করা হচ্ছে বলেও খবর। পুরো এই অপারেশনের দিকে নজর রাখছে ইন্ডিয়ান নেভি।
তবে অপহৃত জাহাজ এমভি লিলা নরফোকে (MV Lila Norfolk) আটক থাকা ১৫ জন ভারতীয় সুরক্ষিত আছে বলেও সেনার তরফে জানানো হয়েছে সংবাদমাধ্যমকে। মনে করা হচ্ছে জাহাজে ৬ থেকে ৭ জন জলদস্যু থাকতে পারে।
বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবার সন্ধ্যায় লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি লিলা নরফোকে (MV Lila Norfolk)-কে হাইজ্যাক করে দস্যুরা। আর এরপর থেকেই নৌবাহিনীর তৎপরতা শুরু হয়। কার্যত গোটা এলাকা ঘিরে ফেলা হয় নৌবাহিনীর বাহিনীর তরফে।
Top deck of the hijacked vessel MV Lila Norfolk sanitised by the Marine Commandos of the Indian Navy. Indian Navy headquarters keeping a close watch on operations in high seas: Military officials
— ANI (@ANI) January 5, 2024
বলে রাখা প্রয়োজন, সোমালিয়া উপকূলে ছিনতাইয়ের (MV Lila Norfolk Hijacked) ঘটনা প্রথম নয়। এর আগেও একই ভাবে একটি পণ্যবাহী জাহাজকে হাইজ্যাক (MV Lila Norfolk Hijacked) করা হয়। সোমালিয়ার জলদস্যুরাই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়।
পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় ভারতীয় নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ। নামানো হয় ভারতীয় যুদ্ধবিমানকেও। কার্যত দীর্ঘ টানাপড়নের মধ্যে দিয়ে উদ্ধার করা হয় ওই পণ্যবাহী জাহাজে (MV Lila Norfolk Hijacked) আটকে থাকা সদস্যদের।
সম্প্রতি লহিত সাগরে গত কয়েকদিনে বেশ কয়েকটি পণ্য জাহাজকে আটক করা হয়। যার পিছনে হুথি জঙ্গিরা জড়িত বলে দাবি করা হয়। একের পর এক ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে জলপথে ব্যবসা এবং পণ্যবাহী জাহাজগুলির সুরক্ষা
তবে একের পর এক ঘটনার পরে জলপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে নৌবাহিনীর তরফে। আন্তজাতিক সীমান্তে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications