বোরখা পরায় 'ব্যাটম্যান' বলে কটাক্ষ মুসলিম মহিলাকে

লন্ডন, ৫ এপ্রিল : যতদিন পৃথিবী থাকবে ততোদিনই বোধহয় জাতি ও ধর্ম বিদ্বেষের বীজ বপন করা থাকবে মানুষের মনে। এ যেন আমাদের মজ্জাগত হয়ে গিয়েছে।

'মুসলিমরা সন্ত্রাসবাদকে সমর্থন করে', ভুলবশত বলে ফেলল গুগল!

ঠিক এমনই ঘটনা ঘটল তথাকথিত প্রথম বিশ্বের শহর লন্ডনের একটি ডিপার্টমেন্টার স্টোরে। সেখানে বোরখা পরা এক মুসলিম মহিলা কেনাকাট করছিলেন। এক ইংরেজ তাঁকে 'ব্যাটম্যান' বলে কটাক্ষ করেন।

বোরখা পরায় ব্যাটম্যান বলে কটাক্ষ মুসলিম মহিলাকে

প্রসঙ্গত 'ব্যাটম্যান' একটি কাল্পনিক চরিত্র। তাঁকে নিয়ে হলিউডে প্রচুর সিনেমা তৈরি হয়েছে। বহু মানুষের পছন্দেরও এই চরিত্রটি। ব্যাটম্যান সবসময় কালো জামাকাপড় পরে। পিছনে চাদরের মতো একটি পর্দা পিঠে লাগানো থাকে। এবং অবশ্যই মুখ ঢাকা থাকে।

কী দেখে ৯/১১ মার্কিন হামলার ছক মাথায় আসে বিন লাদেনের?

বোরখা পড়লে মুসলিম সমাজের মহিলাদের সারা শরীর কালো কাপড়ে ঢেকে যায়। বহু মহিলা ইসলাম ধর্ম মেনে মুখটুকুও ঢেকে রাখেন।

বোমার টুকরো মাথায় নিয়েই সিরিয়ায় জন্ম নিল 'মিরাকেল বেবি'

ঠিক তেমনটাই করেছিলেন লন্ডনের ওই ডিপার্টমেন্টাল স্টোরে বাজার করতে আসা আহলাম সঈদ নামের এক মহিলা। অভিযোগ ওই ইংরেজ ব্যক্তি আহলামের দুই ছেলের সামনেই তাঁকে অপমানসূচক মন্তব্য করেন।

খেলতে খেলতে সন্তান প্রসব চিনের কিশোরী ভলিবল খেলোয়াড়ের

আহলাম জানিয়েছেন, তিনি দোকান থেকে বেরিয়ে এলে ওই ব্যক্তিও পিছন পিছন বেরিয়ে এসে তাঁকে ব্য়াটম্যান বলেন ও তা নিয়ে গানও গান। এরপরই গোটা ঘটনা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ফোনে রেকর্ড করেন আহলাম।

আহলামের তোলা ভিডিওতে পুরুষটি নাকি প্রশ্ন বলছেন, কেন এমন জামাকাপড় তিনি পড়েছেন? এমনকী আহলাম নারী নাকি পুরুষ সেটাও নাকি জানতে চেয়েছেন ওই অভিযুক্ত। এর পাশাপাশি বলেন, এটা খ্রিস্টান দেশ, পশ্চিমী দেশ। অর্থাৎ এখানে এসব চলবে না।

আহলাম জানিয়েছেন, এই বোরখা পরতে বাবা-মা তাঁকে নিষেধ করেছিলেন। এই ভয়টাই তাঁরা পেয়েছিলেন। আর গত কয়েকমাসে প্যারিস ও ব্রাসেলস হামলার পরে এই গঞ্জনা আরও বেড়ে গিয়েছে বলে জানিয়েছেন আহলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+