Israel Hamas War: গাজায় ইজরায়েলের হামলায় ৪৩ হাজার মানুষের মৃত্যু, সিংহভাগই নারী-শিশু; জখম ১ লক্ষেরও বেশি
Israel Hamas War: গাজায় ইজরায়েলের হামলার এক বছর পার (Gaza war)। রক্তক্ষয়ী সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৩ হাজার মানুষের। জখম হয়েছেন ১ লক্ষেরও বেশি মানুষ। মৃতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সোমবার এমনটাই জানাল প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক (health ministry of Palestine)।
দু'দিন আগেই উত্তর গাজায় হাসপাতালে হামলা (Attack on Hospitals) চালায় ইজরায়েলি সেনা। সেখান থেকে প্রায় ১০০ জন সন্দেহভাজন হামাস (Hamas) জঙ্গিকে পাকড়াও করা হয়েছে বলে দাবি ইজরায়েলের সেনাবাহিনীর। হাসপাতালে হামলায় ৯৬ জনের মৃত্যু হয়েছে বলেও এদিন রিপোর্টে দাবি করেছে প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক।

হাসপাতালে হামলা নিয়ে ইজরায়লকে দুষেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO)। হাসপাতাল থেকে ৪৪ জন বেকসুর কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। হামলা চলাকালীন প্রায় ২০০ জন রোগীর চিকিৎসা চলছিল। হামলার জেরে হাসপাতালটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানায় প্যালেস্তাইনের স্বাস্থ্য আধিকারিকরা।
দীর্ঘ এক বছর ধরে হামাসের সঙ্গে যুদ্ধে গাজার একাধিক হাসপাতালে হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলের দাবি হাসপাতালের ভেতর থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, হাসপাতালকে ঘাঁটি করেই লুকিয়ে থাকছে হামাস জঙ্গিরা। এমনকি স্বাস্থ্যকর্মীর বেশ ধারণ করে জঙ্গিরা পরিচয় লুকোচ্ছে বলেও দাবি ইজরায়েলের।
অন্যদিকে, প্যালেস্তাইনিদের উত্তর গাজা ছেড়ে দিতে বলে হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েলের সেনা। উত্তর গাজার জাবালিয়ায় আরও বেশকিছু সপ্তাহ ধরে হামলা চালনোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইজরায়েলের তরফে। উত্তর গাজায় প্রায় ৪ লক্ষ মানুষের কাছে খাবার পর্যন্ত পৌঁছনো যাচ্ছে না বলে দাবি করেছে রাষ্ট্রপুঞ্জ।
প্রসঙ্গত, ইজরায়েলকে যুদ্ধ থামানোর জন্যে বার্তা দিয়েছে সব পক্ষ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন হয়ে বিবৃতি জারি করে ভারতও। পারস্পারিক এই শত্রুতার জেরে আদতে কারও লাভ হবে না বলেও জানায় ভারতের বিদেশমন্ত্রক। ইরানের সেনা ঘাঁটিতে ইজরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। যুদ্ধ থামিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়।












Click it and Unblock the Notifications