পাকিস্তানে এয়ারস্ট্রাইকের ২ মাস পরেও আতঙ্কে কাঁপছে ইসলামাবাদ! পাকসেনাকে নিয়ে নয়া পদক্ষেপ

গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের আকাশে ঢুকে বালাকোটের জঙ্গি প্রশিক্ষণ শিবিরে একের পর এক বিস্ফোরণ ঘটায় ভারতীয় বায়ুসেনা। তার কয়েকমাস কেটে গেলেও এখনও আতঙ্কে পাকিস্তান।

গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের আকাশে ঢুকে বালাকোটের জঙ্গি প্রশিক্ষণ শিবিরে একের পর এক বিস্ফোরণ ঘটায় ভারতীয় বায়ুসেনা। তার কয়েকমাস কেটে গেলেও এখনও আতঙ্কে পাকিস্তান। ভারতের এয়ারস্ট্রাইকের জেরে পাকিস্তান এতটাই থরহরিকম্প , যে এখনও সেদেশের বেশ কিছু জায়গায় জারি রয়েছে লাল সতর্কতা।

 ৩০০ টি পাকিস্তানি ট্যাঙ্ক মোতায়েন

৩০০ টি পাকিস্তানি ট্যাঙ্ক মোতায়েন


পাকিস্তানের শকারগড় সেক্টরে এখনও মোতায়েন রয়েছে ৩০০ টি যুদ্ধট্যাঙ্কার। এখনও ওই সেক্টরে জারি রয়েছে সতর্কতা। ফলে ফেব্রুয়ারি মাসে ভারতের এয়ারস্ট্রাইকের পরেও যে ইসলামাবাদ আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি, তা বলাই বাহুল্য।

পাক সীমান্তে কী পরিস্থিতি?

পাক সীমান্তে কী পরিস্থিতি?

পাকিস্তানের সীমান্তে বেশকয়েকটি জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়েছে সেনা। তবে তা খুবই অঙ্ক কষে করা হয়েছে। এরপরও ১২৪ টি সশস্ত্র বাহিনী । বেশ কয়েকটি সীমান্তে পাকিস্তানের আকাশপথ সিল করে রাখা হয়েছে বলেও দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

 আরও একটি সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্ক!

আরও একটি সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্ক!

পাকিস্তানের বুকে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ারস্ট্রাইকের পর আরও এক হামলার আতঙ্কে রয়েছে সেদেশে। ইতিমধ্যেই সেই আতঙ্ক প্রকাশ্যে আসে পাকিস্তানের বিদেশমন্ত্রীর কথায় বার্তায়। এর আগে, তিনি রাষ্ট্রপুঞ্জকে জানিয়েছিলেন এপ্রিলের ১৬ তারিখ নাগাদ ফের পাকিস্তানে হামলা করতে পারে ভারত। যদিও ভারত তা নস্যাৎ করে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+