বিশ্বনেতা হিসেবে আমেরিকা, অস্ট্রেলিয়া জাপানের রাষ্ট্রপ্রধানদের তুলনায় এগিয়ে মোদী
বিশ্বনেতা হিসেবে আমেরিকা, অস্ট্রেলিয়া জাপানের রাষ্ট্রপ্রধানদের তুলনায় এগিয়ে মোদী
দেশে তাঁর সমালোচক ও প্রশংসাকারী দুই-ই রয়েছে৷ তবে বিভিন্ন ক্ষেত্রে তাঁর নেওয়া দৃঢ় সিদ্ধান্তগুলি তাঁকে ভারতের অন্যতম শক্তিশালী প্রধানমন্ত্রী রূপে প্রতিষ্ঠিত তো করেইছে এমনকি বিশ্বনেতা হিসেবেও তাঁর পরিচিতি তৈরি করেছে৷ তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার মর্নিং কনসাল্ট-এর সমীক্ষায় তেরোটি দেশের নেতাদের মধ্যে বিশ্বনেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনের রেটিং ছিল সর্বোচ্চ। অর্থাৎ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের রাষ্ট্রপ্রধানদের টপকে বিশ্বনেতা হিসেবে এগিয়ে গেলেন মোদী৷

সাপ্তাহিক সমীক্ষাটিতে ৭৭ শতাংশ ভোটে মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর, ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনকে পেছনে ফেলে বিশ্ব নেতা হিসেবে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। বিশ্ব নেতার এই তালিকা একটি দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের সাত দিনের 'ট্র্যাজেক্টোরি ডেটা'র উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার মধ্যে ত্রুটির মার্জিন প্লাস-মাইনাস ১-৩শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্রে, এই সমীক্ষায় ৪৫ হাজার সাধারণ মানুষকে যুক্ত করা হয়েছিল। যেখানে অন্যান্য দেশে, মর্নিং কনসাল্ট অনুসারে সমীক্ষায় যুক্ত সাধারণ মানুষের সংখ্যা প্রায় ৩০০০ থেকে ৫০০০ এর মধ্যে ছিল। সমস্ত সমীক্ষা প্রাপ্তবয়স্কদের জাতীয় প্রতিনিধিত্বমূলক নমুনার মধ্যে অনলাইনে পরিচালিত হয়। ভারতে সমীক্ষাটি শিক্ষিত জনসংখ্যার প্রতিনিধিদের মধ্যে সীমাবদ্ধ ছিল৷ সমীক্ষার অংশ হিসাবে, উত্তরদাতাদেরও জিজ্ঞাসা করা হয়েছিল যে তাদের দেশে কোন কোন জিনিসগুলি সঠিক পথে চলছে, নাকি দেশ ভুল পথে চলে গিয়েছে। ২০২১সালের মে মাসে, মাত্র ৫৩ শতাংশ উত্তরদাতা বলেছিলেন যে দেশ সঠিক পথে চলছে। ১৫ মার্চ এই সংখ্যাই বেড়ে দাঁড়িয়েছে ৭৫ শতাংশ পর্যন্ত। প্রতিটি দেশে বয়স, লিঙ্গ, অঞ্চল এবং নির্দিষ্ট কিছু দেশে, সরকারি সূত্রের উপর ভিত্তি করে অনুসারে সমীক্ষাটি করা হয়।












Click it and Unblock the Notifications