কাবুলে চলন্ত বাসে বিস্ফোরণ, হত ১৪, ঘটনার দায় স্বীকার তালিবান জঙ্গিদের

কাবুল, ২০ জুন : আফগানিস্তানের কাবুলে চলন্ত বাসে বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার দায় তালিবান জঙ্গিরা স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

এদিন সকালে কাবুলে এই ঘটনা ঘটেছে। ঘটনায় কতজন মারা গিয়েছেন সেই সংখ্যা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। তবে মৃতদের বেশিরভাগই নেপালি নাগরিক ছিলেন বলে আপাতত খবর।

কাবুলে চলন্ত বাসে বিস্ফোরণ, হত ১৪, দায় স্বীকার তালিবানদের

পুলিশ সূত্রে খবর, একটি হলুদ রঙের বাসে সরকারি কর্মীদের নিয়ে শহরে তাদের কর্মস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে বলে জানানো হয়েছে। এই ঘটনার দায় নিয়েছে তালিবানরা।

গত মাসে আইন মন্ত্রকের সদস্যদের নিয়ে যাওয়া একটি বাসে আত্মঘাতী হানা চালায় তালিবান জঙ্গিরা। এরপরে গত ১ জুন গাজনির কাছে আদালতে আর একটি বিস্ফোরণ ঘটায়।

দুটি ঘটনাতেই তালিবানরা দায় স্বীকার করেছে। ৬ তালিবান বন্দিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার প্রতিবাদে হামলা বলে জানিয়েছিল তালিবান জঙ্গিরা। এছাড়া গত মাসে তালিবান প্রধান মোল্লা আখতার মনসুরকে ড্রোন হামলা করে খতম করে মার্কিন সেনাবাহিনী। সেই ঘটনার বদলা নিতেই এই আক্রমণ বলে সন্দেহ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+