বছর শেষে এক অনন্য তাজ মিশেল ওবামার মাথায়! পরিসংখ্যানে কী উঠে এল
লড়াই চলছিল দুই প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডির মধ্যে। একদিকে হিলারি ক্লিন্টন, অন্যদিকে মিশেল ওবামা। প্রসঙ্গ ছিল কে সবচেয়ে চর্চিত ও প্রশংসিত ! এরপরই গ্যালপ পোলের ফলাফল প্রকাশ্যে আসে ।
লড়াই চলছিল দুই প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডির মধ্যে। একদিকে হিলারি ক্লিন্টন, অন্যদিকে মিশেল ওবামা। প্রসঙ্গ ছিল কে সবচেয়ে চর্চিত ও প্রশংসিত ! এরপরই গ্যালপ পোলের ফলাফল প্রকাশ্যে আসে।

১৭ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশংসিত মহিলার তাজ এতদিন ছিল হিলারি ক্লিন্টনের মাথায়। সেই তাজ কেড়ে নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে সেরার তকমা পেলেন মিশেল ওবামা। ৩ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই পোল-এর জন্য সমীক্ষা করা হয়। আর সেই সমীক্ষায় দেখা যায়, মিশেলকেই আগে রেখেছেন মার্কিনীরা। অন্যদিকে টেলিভিশনের ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে প্রশংসিতের তালিকায় উঠে এসেছেন ওপরা উইনফ্রে।
নিজের আত্মজীবনী 'বিকামিং ' নিয়ে মিশেল ওবামা এই মুহূর্তে প্রচারে ব্যস্ত। তার মধ্যেই এই সম্মান মেলায় রীতিমত খুশি মিশেল। হিলারিকে সরিয়ে মিশেলের এই খেতাব জয় মার্কিন সমাজ-রাজনীতির প্রেক্ষাপটেও বেশ প্রাসঙ্গিক।












Click it and Unblock the Notifications