Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Turkey Earthquake Death Toll: ২৫ হাজার পেরোল মৃতের সংখ্যা! আরও সাহায্য পাঠাচ্ছে ভারত

সেকেন্ড সেকেন্ড বদলে যাচ্ছে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা। ইতিমধ্যে মৃতের সংখ্যা সে দেশের আগের রেকর্ড ভেঙে দিয়েছে। এই অবস্থায় ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে মৃতের সংখ্যা সেটাই ভেবেও কূল পাচ্ছে না কেউ।

ভয়াবহ ভূমিকম্পে একেবারে বিধ্বস্ত তুরস্ক এবং সিরিয়া! গত ২০ বছরের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর কম্পন অনুভূত হয়েছে তুরস্কে। ভয়াবহ এই কম্পনে মৃতের সংখ্যা সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। ইতিমধ্যে সিসিয়া এবং তরস্ক মিলিয়ে ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। তবে প্রতি মুহূর্তেই এই সংখ্যাটা বদলে যাচ্ছে।

ধ্বংসস্তুপের মধ্যে থেকে উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। যদিও এর মধ্যেও আশা জাগাচ্ছে জীবন্ত প্রাণ। চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসের মধ্যে থেকেই মাঝে মধ্যেই বেঁচে কাউকে না কাউকে উদ্ধার করা হচ্ছে।

আরও সাহায্যে পাঠাচ্ছে ভারত

আরও সাহায্যে পাঠাচ্ছে ভারত

এই অবস্থায় 'অপারেশন দোস্তে'র আওতায় তুরস্ক এবং সিরিয়াকে সবরকম ভাবে সাহায্য করছে ভারত। ইতিমধ্যে দুই দেশেই এনডিআরএফ টিম সহ চিকিৎসক সহ একাধিক টিমকে পাঠানো হয়েছে। কিন্তু যেভাবে সে দেশের পরিস্থিতি তাতে সেখানে আরও টিম-ওষুধ পাঠানোর সিদ্ধান্ত ভারত নিয়েছে বলে জানা যাচ্ছে। যেমন ৮৪১ কার্টোন মেডিসিন, বিভিন্ন protection safety tools, চিকিৎসাজাত আরও সামগ্রী তুর্কি এবং সিরিয়াতে পাঠানোর সিদ্ধান্ত ভারত নিয়েছে বলে জানা যাচ্ছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রবল ঠান্ডা চ্যালেঞ্জ

প্রবল ঠান্ডা চ্যালেঞ্জ

প্রবল ঠান্ডায় ব্যহত উদ্ধারকাজ বিপর্যয়ের মধ্যে প্রবল ঠান্ডা। প্রথম দিন থেকেই উদ্ধারকাজের কাঁটা হয়ে দাঁড়িয়েছে প্রবল ঠান্ডায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। ভূমিকম্পের পরের দিন থেকেই তুরস্কে তুষারপাত আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারপর থেকে বৃষ্টি না হলেও ঠান্ডার দাপট বজায় রয়েছে। তার জেরে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। প্রবস সমস্যায় পড়েছেন উদ্ধারকারীরা। প্রবল ঠান্ডার কারণে ঠিক মতো উদ্ধারকাজ করা যাচ্ছে না। উদ্ধারকাজে যত দেরী হবে তত মতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উদ্ধারকাজ নিয়ে প্রেসিডেন্টের উদ্বেগ

উদ্ধারকাজ নিয়ে প্রেসিডেন্টের উদ্বেগ

অন্যদিকে প্রেসিডেন্ট এরদোগান জানাচ্ছেন, বর্তমানে বিশ্বের বৃহত্তম ত্রাণ ও উদ্ধারকারী দল আমাদের দেশে কাজ করছে। কিন্তু যত দ্রুত গতিতে উদ্ধারকাজ চালানো প্রয়োজন তা হচ্ছে না বলে মেনে নিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। এমনকি পরিস্থিতি এতটাই খারাপ যে এমন বহু জায়গাতে উদ্ধারকারী দল পউছ্যতে পারছে না বলে জানানো হচ্ছে। অন্যদিকে ভয়বাহ এই কম্পনের পর থেকে ১০০ ঘন্টা পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় ধ্বংসস্তুপের মধ্যে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম বলেও মন্তব্য করেছেন এরদোগান। যদিও এই অবস্থায় মাঝে মধ্যে মিরাক্কেলের আশা করছে বাহিনী। বলে রাখা প্রয়োজন, ১৯৯৯ সালের কম্পনে তুরস্কে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+