Bangladesh: এই আইডিয়াতেই বদলে যাবে! বাংলাদেশ জ্বলছে জ্বলুক, বিশ্বকে বদলের স্বপ্ন দেখছেন ইউনূস
Bangladesh: বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে! এমনটাই মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনূস (Muhammad Yunus)। আজ বুধবার বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধন করেন তিনি। দেশ-বিদেশের একাধিক শিল্পপতি, বিনিয়োগকারীরা সেই বৈঠকে যোগ দেন। আর সেখানেই প্রধান অতিথি হিসাবে যোগ দেন ইউনূস। অতিথিদের সামনে তাঁর দাবি, দুর্দান্ত সব আইডিয়া আছে বাংলাদেশের কাছে। যা বিশ্বকে বদলে দিতে পারে।
আর এহেন মন্তব্য কার্যত হাসির খোরাক ছাড়া কিছুই না বলছেন সে দেশের (Bangladesh) নাগরিক সমাজের একাংশ। তাঁদের দাবি, গত কয়েকমাস ধরে বাংলাদেশে আইন শাসন বলে কিছু নেই। ধর্ষণ- খুন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি গাজার উপর ইজরায়েলের হামলার প্রতিবাদের নামে রাজধানী ঢাকা (Bangladesh) সহ সে দেশজুড়ে মৌলবাদীদের তাণ্ডব গোটা বিশ্ব দেখেছে। কেএফসি, পিতজা হাট, বাটা সহ একের পর এক দোকান ভেঙে গুড়িয়েদ দেওয়া হয়েছে। এমনকী অবাধে চলেছে লুটপাট।
ইউনূসের নেতৃত্বে 'নতুন বাংলাদেশে' একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় কার্যত অবাক বিশ্ব। আর সেখানে দাঁড়িয়ে বিশ্বকে বদলে দেওয়ার আইডিয়ার গল্প ইউনূস কীভাবে বলছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলা ট্রিবিউনের প্রকাশিত খবর অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্রঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন নোবেলজয়ী!
তবে এদিন বাংলাদেশ (Bangladesh) বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনে তাৎপর্যপূর্ণ ভাবে ইউনুসের বক্তব্যে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কথা উঠে আসে। শুধু তাই নয়, সে বিষয়ে কথা বলতে গিয়ে এদিন প্রধান উপদেষ্টা আবেগাপ্লুত হয়ে পড়েন।
শুধু তাই নয়, এ সময় কিছু সময়ের জন্য চুপ হয়ে থাকেন। এমন ভূমিকায় ইউনুসকে আগে কখনও কেউ দেখেছেন কিনা মনে করতে পারছেন না। ৭৮১ এর কথা ইউনুসের মুখে! চমকে যান ওপারের মানুষজন। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী এ বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই সম্মেলন খুবই গুরুত্ব পূর্ণ। কিন্তু বাংলাদেশে বিনিয়োগ কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications