চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতির সম্ভাবনা
চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষতির সম্ভাবনা
মধ্য চিনের চাংশায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকল বাহিনী আগুন নেভানোর কাজ শুরু করেছে। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগুন নেভার পরেই এই বিষয়ে তদন্ত করা সম্ভব বলে চিনের দমকল বাহিনী সূত্রের খবর। হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এই বিষয়ে কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

চিনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভির একটি ফুটেজে দেখতে পাওয়া গিয়েছে, আকাশ ছোঁয়া একটি বহুতল থেকে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপর উঠছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। ঘটনায় চিনের এই বহুতলের একাধিক ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, এই বহুতলে চিনের সরকারি টেলিকমিউনিকেশন সংস্থার দফতর রয়েছে। তবে এই দফতরটি ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। চাংশায় শহরটি চিনের হুনহান প্রদেশের রাজধানী। এখানে প্রায় এক কোটি মানুষের বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহুতলটি একাধিক সংস্থার অফিস রয়েছে। কর্মব্যস্ততার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
চিনের এই বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে বহুতলের ভিতরে কমলা রঙের আগুন দেখতে পাওয়া যাচ্ছে। বহুতলে অগ্নিকাণ্ডের একাধিক ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাস হয়েছে। সেখানে দেখা গিয়েছে, টাওয়ারের বাইরের অংশটি কালো হয়ে গিয়েছে। একাধিক ভিডিওতে চিনের দমকল বাহিনীর কর্মীদের ভয়াবহ আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গিয়েছে। ইতিমধ্যে বহুতলে আটকে পড়া নাগরিকদের উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
চিনের টেলিকম বিভাগের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ চাংশায় আমাদের ২ নম্ব কমিউনিকেশনের টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে. আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যোগাযোগ এখনও বিচ্ছিন্ন হয়নি বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
জানা গিয়েছে, ২১৮ মিটার দীর্ঘ বহুতলটির নির্মাণ ২০০০ সালে সম্পন্ন হয়। এটি শহরের প্রধান সড়কের ওপর অবস্থিত বলে আন্তর্জাতিক সংবাদসংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে। স্থানীয় রিপোর্ট অনুসারে, এই বহুতলে ভয়াব অগ্নিকাণ্ড হয়। সেই সময় বহুতলে একাধিক দফতরে বহু মানুষ কর্মরত ছিলেন। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ হয়েছিল সেই সময় পালানোর চেষ্টা কার্যত অসম্ভব ছিল।












Click it and Unblock the Notifications