Mamata Banerjee: দেশে নবজাগরণ এনেছে বাংলা, এবার হবে গেমচেঞ্জার! বার্সেলোনায় বললেন মমতা
বাংলায় বিনিয়োগের লক্ষ্যে স্পেনের শিল্পপতিদের কাছে পরিষেবার ডালি সাজিয়ে নিয়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে মাদ্রিদের শিল্প সম্মেলন তারপর বার্সেলোনার শিল্প সম্মেলন থেকেও তিনি বার্তা দিলেন, বিনিয়োগে সেরার সেরা হল বাংলা। তাই বাংলায় আসুন, বাংলায় বিনিয়োগ করুন।
বাংলার জন্য লগ্নির আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের জন্য পরিষেবার ডালি সাজিয়ে বসে রয়েছি আমরা। আমরা আপনাদের জন্য সম্পূর্ণ সামাজিক সুরক্ষা দেব। বাংলারে মেধাকে তিনি এদিন বার্সেলোনার মঞ্চে তুলে ধরেন। তিনি বলেন, বাংলার মেধা সারা বিশ্বের ছড়িয়ে রয়েছে।

মমতা বলেন, সম্প্রতি চাঁদের মাটিতে পা দিয়েছে ভারত। সেই অভিযানে ৪০ শতাংশ বিজ্ঞানীই বাংলা। তাহলেই বুঝুন বাংলার মেধা আজ কোথায় পৌঁছে গিয়েছে। তারপর বাংলার সুলভ ও দক্ষ শ্রমিক মেলে। একাধিক শিল্পের সহাবস্থান রয়েছে বাংলায়। তিনি এদিন বাংলার নামেরও ব্যাখ্যা করেন বিদেশের মঞ্চে।
মমতা বলেন, বাংলা মানে ব্যবসা, বাংলা মানে আতিথ্য, বাংলা মানে সব ধরনের পরিষেবা, বাংলা মানে শ্রেষ্ঠত্ব। বাংলাই হল দেশের গেম চেঞ্জার। একদিন বাংলা পৃথিবীর গেম চেঞ্জার হবে। এরপর তিনি বলেন, বাংলার মানুষ চিকিৎসা পায় বিনামূল্যে। বাংলাই এখন গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে।
তিনি বলেন, বাংলায় নবজাগরণ এসেছিল বাংলার হাত ধরে। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন। স্পেনের মতোই বাংলার পরিবেশ শিল্পবান্ধব। এখানে অবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মেলে. কর্মানাশা ধর্মঘটের সমস্কৃতির ইতি ঘটেছে বাংলায়। আর যোগাযোগ ব্যবস্থা আন্তর্জাতিকমানের। তারপর দক্ষ শ্রমিক তো রয়েইছে।
এরপর তিনি বলেন, বাংলরা সঙ্গে আত্মিক যোগ রয়েছে স্পেনের। স্পেনের ফুটবলের অনুরাগী বাংলা। বাংলা রাত জেগে এখানকার ফুটবল দেখে। শুধু আলাদা ভৌগলিকভাবে। আমরা ইচ্ছা করলেই বার্সেলোনা আর বাংলাকে মিলিয়ে দিতে পারি। আপনার শুধু আসুন। একবার অন্তত দেখে যান বাংলার শিল্প পরিবেশ। তারপর আপনারা বিনিয়োগ করুন বাংলার শিল্পে।












Click it and Unblock the Notifications