Maldives: ট্যুর বাতিল করবেন না, ভারতীয় পর্যটকদের কাছে আর্জি মলদ্বীপের পর্যটন মন্ত্রকের
-ভারতের সঙ্গে রাজনৈতিক বিবাদের মাঝেই অর্থনীতি সংকটে পড়েছে গোটা দেশের। ভারতীয় পর্যটকরা মলদীপ বয়কট করতে শুরু করে দিয়েছে। রাতারাতি কয়েক হাজার টিকিট বাতিল হয়েছে। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মলদ্বীপের কয়েকজন মন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপও করেছে মলদ্বীপের প্রেসিডেন্ট।
কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়া জুড়ে মলদ্বীপ বয়কটের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। আর তার জেরেই একের পর এক ট্যুর বাতিল করে ফেলেছেন ভারতীয় পর্যটকরা। মলদ্বীপে সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় পর্যটকরা গিয়ে থাকেন। কম খরচে ভিসা ফ্রি ভ্রমণের সুবিধা রয়েছে মলদ্বীপে। এখন তো মধ্যবিত্তরাও সঞ্জয় করে মলদ্বীপ ঘুরতে যাচ্ছেন।

গতকয়েক বছরে ভারতীয়দের কাছে সেরা হািনমুন ডেস্টিনেশন হয়ে গিয়েছিল মলদ্বীপ। এবারও সব ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে দুই দেশের সম্পর্কের পতনের জেরে ভারতীয় পর্যটকরা মলদ্বীপের ট্যুর বাতিল করতে শুরু করে দিয়েছেন। একে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে মলদ্বীপ। কারণ দেশের অর্থনীতিই দাঁড়িয়ে রয়েছে মলদ্বীপের উপর।
এই পরিস্থিতিতে মলদ্বীপের ট্যুরিস্ট বডিগুলি ইজি মাইট্রিপের মাধ্যমে ভারতীয় পর্যটকদের কাছে সেখানে যাওয়ার আর্জি জানিয়েছেন। ভারতীয় ভাই-বোনেরা যাতে মলদ্বীপ থেকে মুখ না ফেরান তার আর্জি জানিয়েছেন তাঁরা। মলদ্বীপের পর্যটন সংস্থা গুলির সংগঠনের পক্ষ থেকে এই আর্জি জানানো হয়েছে ভারতীয় পর্যটকদের কাছে। কারণ এই পর্যটন ব্যবসার সঙ্গে ৪৪,০০০ মলদ্বীপের বাসিন্দার রুটি-রুজি জড়িয়ে রয়েছে।
এদিকে আবার পর্যটক টানতে চিেনর দ্বারস্থ হয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট। শি জিনপিংয়ের কাছে বেশি করে চিনা পর্যটক মলদ্বীপে পাঠানোর আর্জি জানিয়েছেন তিনি। করোনা কালের আগে নাকি মলদ্বীপে সবচেয়ে বেশি চিনা পর্যটকরাই মলদ্বীপে আসতেন। কিন্তু করোনা কালে সেই পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে। ভারতীয় পর্যটকরা সেই জায়গা দখল করে নিয়েছে।
মলদ্বীপের পরিবর্তে এখন লাক্ষাদ্বীপ যাওয়ার পরিকল্পনা শুরু করেছন ভারতীয় পর্যটকরা। প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপ বেড়িয়ে আসার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবি দেখার পর মলদ্বীপের পরিবর্তে সকলে লাক্ষাদ্বীপ যেতে চাইছেন। কিন্তু লাক্ষাদ্বীপে এখনও সেরকম পর্যটনের ব্যবস্থাপনা নেই। ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা করে ফেলেছে মোদী সরকার।
ইতিমধ্যেই মলদ্বীপের বিকল্প হিসেবে লাক্ষাদ্বীপকে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়ে গিয়েছে। টাটা গ্রুপ লাক্ষাদ্বীপে ২টি বিলাবহুল রিসর্ট তৈরির পরিকল্পনা করে ফেলেছে। ২০২৬ সালের মধ্যে নাকি সেই রিসর্ট শুরুও হয়ে যাবে। আবার নতুন করে একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা করে ফেলেছে মোদী সরকার।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications