ইংল্যান্ডে নিলামে উঠছে চলেছে গান্ধীজির ঐতিহাসিক সোনার ফ্রেমের চশমা, দাম শুনলে চমকে যাবেন

ইংল্যান্ডে নিলামে উঠছে চলেছে গান্ধীজির ঐতিহাসিক সোনার ফ্রেমের চশমা, দাম শুনলে চমকে যাবেন

সম্প্রতি লন্ডের অকশন হাউসের লেটার বক্সে খোঁজ মেলে মহাত্মা গান্ধী ব্যবহৃত একটি সোনার ফ্রেমের চশমার। কিছুদিন আগেই কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তি দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের ব্রিস্টল অকশান সংস্থার অফিসের লেটার বক্সে একটি খামে মুড়ে ওই চশমা রেখে দিয়ে দিয়ে যান বলে খবর। ইতিমধ্যেই অনলাইনে চশমাটির দাম ওঠে প্রায় ৬০০ পাউন্ড। এদিকে বর্তমানে চশমা উদ্ধার কাহিনী শুনঅনেকেই হতবাক হয়ে যাচ্ছেন।

ইংল্যান্ডে নিলামে উঠছে চলেছে গান্ধীজির ঐতিহাসিক সোনার ফ্রেমের চশমা, দাম শুনলে চমকে যাবেন

ব্রিস্টল অকশান সংস্থার সংস্থার আধিকারিক অ্যান্ডি স্টো জানিয়েছেন যিনি এই চশমা দিয়ে গিয়েছিলেন তিনি এর ঐতিহাসিক গুরুত্ব জানতেন না। পূর্বপুরুষের সূত্র ধরে খুব সম্ভবত তিনি তা পেয়েছিলেন। এতদিন ইংল্যান্ডের এক বয়স্ক ব্যক্তির হেফজতে ছিল চশমাটি। ওই ব্যক্তিকে তাঁর বাবা বলেছিলেন, চশমাটি তাঁকে দিয়েছিলেন তাঁর কাকা। তিনি ১৯১০ থেকে ১৯৩০ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরি করতেন।

অ্যান্ডি স্টো-র মতে মহাত্মা গান্ধী অনেক সময়েই নিজের পুরনো জিনিস যাদের প্রয়োজন তাদের দান করে দিতেন। খুব সম্ভবত এত দিন চশমাটি যার কাছে ছিল তাঁর পূর্বপুরুষ দক্ষিণ আফ্রিকায় কাজ করার সময় গান্ধীজির সান্নিধ্যে এসেছিলেন। তখনই হয়তো কোনও ভালো কাজের জন্য গান্ধীজি তাকে ওই চশমাটি উপহার দিতে পারেন। প্রসঙ্গত উল্লেখ আগামী ২১সে অগাস্ট ব্রিটেনেই এই গোল্ড প্লেটেড চশমাটির নিলাম শুরু হবে। বিশেষজ্ঢদের অনুমান নিলামে এই চশমার দাম ১৩ হাজার থেকে ১৯ হাজার ৬০০ মার্কিন ডলার পর্যন্ত দাম উঠতে পারে। ভারতীয মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ থেকে ১৪ লক্ষ ৬৮ হাজার টাকার কাছাকাছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+