প্রাণ যায় যাক! তবুও দেশ ছাড়তে নারাজ কাবুলের একমাত্র হিন্দু পুরোহিত

প্রাণ যায় যাক! তবুও দেশ ছাড়তে নারাজ কাবুলের একমাত্র হিন্দু পুরোহিত

তালিবান কবলিত আফগানিস্তানে আটকে থাকা হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষের জন্য ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়েছে ভারত। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই ঘোষণা করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। বিমান পরিষেবা স্বাভাবিক হলেই আফগান শিখ এবং হিন্দুদের ভারতে আসতে সাহায্য করা হবে বলে জানান তিনি। কিন্তু এই সঙ্কটময় পরিস্থিতিতে যার প্রাণের ঝুঁকি স্বাভাবিক ভাবেই সেই তিনি ছাড়তে চাইছেন না তালিবান বিধ্বস্ত আফগান মাটি।

দুরাবস্থা বাড়ছে সংখ্যালঘুদের

দুরাবস্থা বাড়ছে সংখ্যালঘুদের

প্রসঙ্গত উল্লেখ্য, তালিবানদের মতো উগ্রপন্থী ইসালীম সংগঠন আফগানিস্তানে ক্ষমতা কায়েম করলে যে সেদেশে থাকা সংখ্যালঘুদের দুরাবস্থা বাড়বে, এমনকী প্রাণের ঝুঁকিও হতে পারে সেকথা আগেই টের পেয়েছিলেন সকলে। এমনকী সেই মতো নিজ দেশের নাগরিকদের আগে ভাগেই স্বদেশে ফেরাচ্ছে কম বেশি সব দেশই। সেই রাস্তায় হেঁটেছে ভারত। কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে জন্মভূমি আঁকড়ে পড়ে থাকতে চাইছেন কাবুলে বসবাসকারী শেষ হিন্দু পুরোহিত পণ্ডিত রাজেশ কুমার।

 কি বলছেন কাবুলের শেষ হিন্দু পুরোহিত

কি বলছেন কাবুলের শেষ হিন্দু পুরোহিত

রাজেশের সাফ দাবি, আমার পূর্বপুরুষেরা দশকের পর দশক ধরে এই মন্দিরে সেবায়েতের কাজ করেছেন। বংশ পরম্পরায় আমিও সেই কাজ করি। যাই হয়ে যাক, আমি মন্দির ছেড়ে যেতে পারবো না।" কাবুলের রতন নাথ মন্দিরের এই পুরোহিত আরও জানিয়েছেন, ইতিমধ্যেই নিজ সম্প্রদায় ও তাঁর শুভাকাঙ্খীরা তাকে অনেকেই আগেই দেশ ত্যাগ করতে বলেছিলেনস। এমনকী জীবন সুরক্ষার জন্য আত্মগোপনের ব্যবস্থাও করে দিতে চেয়েছিলেন। কিন্তু কোনও সাহায্য নিতেই তিনি অপারগ। তাদের সবাইকেই তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কোনও ভাবেই মন্দির ত্যাগ করতে পারবেন না তিনি। তাতে যদি তাঁর প্রাণও যায়, তা হবে ভগবানের সেবারই সমান।

 দেশ ছেড়েছেন শেষ হিন্দু পুরোহিত

দেশ ছেড়েছেন শেষ হিন্দু পুরোহিত

এদিকে এর আগে তালেবান ভয়ে আফগানিস্তান ছেড়েছেন দেশের শেষ ইহুদি পুরোহিত জাবুলন সিমান্তব। হেরাতের একমাত্র ইহুদি উপাসনালয়ের দেখভালের দায়িত্ব ছিল তাঁর উপর। কিন্তু দেশব্যাপী তালিবানদের আগ্রাসন বাড়তে থাকায় প্রাণ ভয়েই দেশ ত্যাগ করেন তিনি। এদিকে আফগানিস্তানের ইহুদি ইতিহাস প্রায় ২ হাজার বছরের পুরনো। কিন্তু বর্তমানে আফগান মাটিতে নিশ্চিহ্ন হয়েছে এই সম্প্রদায়। তীব্র সঙ্কটে রয়েছে অন্যান্য সংখ্যালঘুরাও।

পালিয়েছেন খোদ রাষ্ট্রপতি

পালিয়েছেন খোদ রাষ্ট্রপতি

এদিকে রবিবার রাতেই কাবুলের কব্জা নিজেদের হাতে নেয় তালিবানেরা। হস্তান্তরিত হয় ক্ষমতা। দেশ ছেড়ে ওমানে গিয়ে আশ্রয় নিয়েছে সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনি। অনেক মন্ত্রী আমলারাই ভারত হয় একাধিক প্রতিবেশী দেশে। বর্তমানে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি ভাবেই তালিবানদের হাতে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+