বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চিন! একজোটে বেজিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ করবে ৮টি 'শক্তিশালী' দেশ
এবার চিনের বিরুদ্ধে জোট বাঁধল বিশ্বের ৮টি দেশ। বিশ্বের আটটি অন্যতম শক্তিধর দেশের সাংসদদের একটি জোট এই সিদ্ধান্ত নিয়ছে। এই জোটে আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি, জাপান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন সাংসদ।

বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে চিন
এই দেশগুলির আইনপ্রণেতারা আলোচনায় বসে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, চিন ক্রমেই বিশ্ব অর্থনীতি ও মানবাধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া বিশ্ব সুরক্ষার ক্ষেত্রেও চিন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর জেরে চিনকে রুখতে একজোট হতে চলেছে এই দেশগুলি।

ট্রাম্পের জি ৭ নিয়ে পদক্ষেপের মাঝেই তৈরি এই জোট
এই জোট এমন এক সময়ে তৈরি হল যখন আমেরিকা জি ৭-এর মাধ্যমে চিনকে একঘরে করতে উদ্যত হয়েছে। ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করে জি ৭-এর আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ করতে চেয়েছিলেন ট্রাম্প। এই কারণে জি ৭-এর সম্মেলন স্থগিত রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহেই মঙ্গলবার প্রধানমন্ত্রীকে ফোন করে জি ৭ বৈঠকে আমন্ত্রণ জানান ট্রাম্প।

ট্রাম্পের জি ৭ সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত
আমেরিকা, ব্রিটেন, ইতালি, জার্মানি, জাপান, ফ্রান্স ও কানাডা- এই সাতটি দেশ প্রতিবছর বিশ্বের নানা বিষয় নিয়ে আলোচনায় বসে। তবে এবার ভারত, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে অন্তর্ভুক্ত করে জি ৭-এর আমন্ত্রিত দেশগুলির তালিকা সম্প্রসারণ করতে চেয়েছিলেন ট্রাম্প। এই কারণে জি ৭-এর সম্মেলন স্থগিত রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

জি ৭-এ চিনের বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে উদ্যোগী ট্রাম্প
আমেরিকা এবার জি-৭ সম্মেলনের আয়োজন করেছে। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এই সম্মেলনে চিনের বিরুদ্ধে সবাইকে এককাট্টা করতে উদ্যোগী ট্রাম্প। তাই তিনি বন্ধু মোদীকে আমন্ত্রণ জানান। ভারতকে উন্নত অর্থনীতির দেশ হিসেবে অন্তর্ভুক্তিরও আবেদন করেন। যার বিরোধিতা করে চিন।

বিশ্ব অর্থনীতির অনেকটাই চিনের উপর নির্ভরশীল
বর্তমানে বিশ্ব অর্থনীতির অনেকটাই চিনের উপর নির্ভরশীল। সেই নির্ভরশীলতা কাটিয়ে উঠিয়ে বিশ্ব অর্থনীতিকে এক বিকল্প দিশা দেখাতে এই জি ৭-এর সম্প্রসারণের পরিকল্পনা বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। বর্তমান নিরিখে বিশ্বের শক্তিশালী দেশগুলির সংজ্ঞা বদলেছে। সেই অনুসারে চিনকে কোণঠাসা করতে এই সম্প্রসারণ হতে পারে এক বড় হাতিয়ার। এরই মাঝে চিনের বিরুদ্ধে এই জোট গঠন এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications