Joy Bangla: জয় বাংলা স্লোগানে বিরাট ধাক্কা! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Joy Bangla: জয় বাংলা স্লোগান বড় ধাক্কা খেল। তাও আবার সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায় স্থগিত হয়ে গেল শীর্ষ আদালতে। তবে এ রাজ্যের এটি বিষয় নয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের জয় বাংলা স্লোগান দেওয়ার সঙ্গে এর সম্পর্ক নেই।
বাংলাদেশে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে আর বিবেচিত হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, শেখ মুজিবুর রহমানের যাবতীয় কিছু মুছে ফেলার চেষ্টার অন্যতম এই বিষয়টিও।

প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, জয় বাংলাকে জাতীয় স্লোগান করতে চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ রিট পিটিশন দাখিল করেছিলেন হাইকোর্টে। শুনানির শেষে ২০২০ সালের ১০ মার্চ হাইকোর্ট রায় দেয়, জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।
বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও কেএম কামরুল কাদেরের বেঞ্চ এই রায় দিয়েছিল। শীর্ষ আদালত জানিয়েছিল, বাংলাদেশের জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে।
২০২০ সালের ২০ ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছিল শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভা। যদিও অগাস্টের ৫ তারিখ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব-সহ অনেকে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির পর ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল। সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।












Click it and Unblock the Notifications