মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হোয়াইট হাউজ থেকে উৎখাত করার হুঁশিয়ারি টিম বাইডেনের

এবার হুমকি দেওয়ার পালা জো বাইডেনের। মার্কিন নির্বাচনের ভোট গণনা যত এগিয়েছে ততই গদিচ্যুত হওয়ার ভয় আকড়ে ধরেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। এর জেরে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলা শুরু করেন। একাধিক রাজ্যে আইনি লড়াইয়ের পথেও হেঁটেছেন ট্রাম্প। মোট কথা, তিনি যে সহজে হোয়াইট হাউজ ছাড়বেন না, তা বুঝিয়ে দিয়েছেন।

ট্রাম্পকে পাল্টা তোপ বাইডেনের দলের

ট্রাম্পকে পাল্টা তোপ বাইডেনের দলের

এবার ট্রাম্পকে পাল্টা তোপ দেগে জো বাইডেনের জলের তরফে হুঁশিয়ারি বার্তা উড়ে এল। এর আগে ট্রাম্প এই নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না, তা নিয়ে ধন্দে রেখেছিলেন সবাইকে। এই পরিস্থিতিতে সাংবিধানিক ভাবে সংকটের পথে এগিয়ে যাচ্ছে আমেরিকা? প্রশ্ন উঠেছে সব পর্যায়ে। এই পরিস্থিতিতে এবার প্রথমবার আক্রমণাত্মক কোনও বক্তব্য এল বাইডেনের দলের পক্ষ থেকে।

ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটেননি বাইডেন

ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটেননি বাইডেন

যদিও শুক্রবার জয় ঘোষণা করে ট্রাম্পের সঙ্গে সরাসরি সংঘাতের পথে হাঁটেননি বাইডেন। তবে তিনি স্পষ্ট করে দিলেন যে তাঁরা আশা করছেন যে শেষ পর্যন্ত হোয়াইট হাউজে আসবে তাঁরই দখলে। তবে লাল বা নীল রাজ্য নয়, তিনি সকলের রাষ্ট্রপতি হিসাবে কাজ করবেন বলে দাবি করেন জো বাইডেন। ডেমোক্র্যাট হিসেবে লড়লেও এবার তিনি সকলের রাষ্ট্রপতি হতে চান বলে দাবি বাইডেনের।

ভোটগণনা নিয়ে ক্রমেই চাপানউতোর বাড়ছে আমেরিকায়

ভোটগণনা নিয়ে ক্রমেই চাপানউতোর বাড়ছে আমেরিকায়

ভোটগণনা নিয়ে ক্রমেই চাপানউতোর বাড়ছে আমেরিকায়। পরাজয় মেনে নেওয়ার প্রস্তুতি নেই ট্রাম্পের। মেইল-ইন ভোট পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প একের পর এক আইনি লড়াইতে নামলেও তাঁর ভিত্তিহীন অভিযোগ খারিজ হয়েছে আদালতে। আভাস দিয়ে রেখেছেন যে তিনি নির্বাচনে হারলে তা নিয়ে সাংবিধানিক আইনি লড়াইতে নামবেন তিনি।

অনাধিকার-প্রবেশকারীকে হোয়াইট হাউজ থেকে বিতারিত করার হুঁশিয়ারি

অনাধিকার-প্রবেশকারীকে হোয়াইট হাউজ থেকে বিতারিত করার হুঁশিয়ারি

এই পরিস্থিতিতে বাইডেনের দলের তরফে বলা হয়, মার্কিন জনগণ এই নির্বাচনে নিজেদের নেতাকে বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার যেকোনও অনাধিকার-প্রবেশকারীকে হোয়াইট হাউজ থেকে বিতারিত করতে সক্ষম। প্রসঙ্গত, এখনও জয় সুনিশ্চিত না হলেও হোয়াইট হাউজে বাইডেনের পা রাখা এখন সময়ের অপেক্ষা।

বাইডেনের জয় সময়ের অপেক্ষা মাত্র

বাইডেনের জয় সময়ের অপেক্ষা মাত্র

পেনসিলভেনিয়াতে ট্রাম্পকে পিছনে ফেলেছেন বাইডেন। মূলত ২০ ইলেকটোরাল ভোট বিশিষ্ট এই রাজ্যটি দখল করতে পারলেই বাইডেন ২৭০-এর ম্যাজিক ফিগার পার করে যাবেন বাইডেন। কারণ ইতিমধ্যেই ২৫৩টি ভোট সুনিশ্চিত করেছেন বাইডেন। তবে নাছোড়বান্দা ট্রাম্প সরে দাঁড়াতে চাইছেন না। তবে সে বিষয়ে তোয়াক্কা না করে পরবর্তী সরকারের বদল সংক্রান্ত ওয়েবসাইট লঞ্চ করেন বাইডেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+