মিথ্যাচারী পাকিস্তানের মুখোশ খুলে ফের একবার জঙ্গি মাসুদ আজহারের ঠিকানা জানাল ভারত
মৌলনা মাসুদ আজহার রয়েছে পাকিস্তানেই। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি এমনটাই দাবি করেছে। জৈশ-ই-মহম্মদের প্রধান এবং ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা আজহারকে রাখা হয়েছে জৈশ-এর ভাওয়ালপুর সদর দফতর
মৌলনা মাসুদ আজহার রয়েছে পাকিস্তানেই। ভারতের গোয়েন্দা সংস্থাগুলি এমনটাই দাবি করেছে। জৈশ-ই-মহম্মদের প্রধান এবং ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় থাকা আজহারকে রাখা হয়েছে জৈশ-এর ভাওয়ালপুর সদর দফতর মারকাজ-ই-উসমান ও আলির পিছনে বম্ব নিরোধক একটি বাড়িতে।

ভারতের ডসিয়ারে ভাওয়ালপুরের উল্লেখ
গতবছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতের তরফ থেকে পাকিস্তানের কাছে যে ডসিয়ার দেওয়া হয়েছিল তাতে ভাওয়ালপুরের নাম উল্লেখ ছিল। পাঠানকোটে ২০১০৬-তে জৈশ হামলায় একচি মোবাইল নম্বরের খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। যার সরাসরি যোগ ছিল ভাওয়ালপুরের সঙ্গে।

মাসুদ আজহারের আরও ৩ ঠিকানা
মাসুদ আজহারের আরও তিন পরিচিত ঠিকানা রয়েছে। যার মধ্যে রয়েছে ভাওয়ালপুরের কৌসর কলোনি, খাইবার পাখতুনখাওয়ার বান্নুর মাদ্রাসা বিলাল হাবসি এবং একই প্রদেশের লক্কি মারওয়াতেও অপর এক আস্তানা রয়েছে তার।

মাসুদ নিরুদ্দেশ, বলেছিল পাকিস্তান
এফএটিটএফ-এর বৈঠকের আগে পাকিস্তানের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, মাসুদ আজহার নিরুদ্দেশ। অন্যদিকে জামাত-উদ দাওয়া প্রধান হাফিজ সইদকে কারাবাসের কথা জানায় পাকিস্তানের আদালত। যদিও পাকিস্তানের তরফ থেকে ২০০৮-এর মুম্বই হামলার মাস্টার মাইন্ড জাকিউর রহমান লাকভি এবং মাসুদ আজহারের বিরুদ্ধে পাকিস্তান এখনও কোনও ব্যবস্থাই নেয়নি।

জঙ্গি সংগঠন মাসুদের কাছে প্রাইভেট লিমিটেডের মতো
ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন. মাসুদ আজহার জঙ্গি সংগঠন চালান অনেকটাই প্রাইভেট লিমিটেডের মতো। যেখানে পরিবারের সদস্যরা নেতৃত্বে রয়েছে আর অন্য যুবকদের রাখা রয়েছে নিচের দিকে।












Click it and Unblock the Notifications