করোনার তাণ্ডবে ইতালিতে মৃত্যু ছাড়িয়ে গেল ১০ হাজার

করোনাভাইরাসে নতুন রেকর্ড করল ইতালি। বিশ্বের প্রথম দেশ হিসেবে শুধুমাত্র ইতালিতে মৃত্যুর সংখ্যা পেরিয়ে গেল ১০ হাজারের গণ্ডি। সবমিলিয়ে সারা বিশ্বে এই মহামারীতে প্রাণ হারিয়েছেন ইতিমধ্যে ৩০ হাজারের বেশি মানুষ। তার মধ্যে শুধু ইতালিতে মারা গিয়েছেন ১০০২৩ জন।

করোনার তাণ্ডবে ইতালিতে মৃত্যু ছাড়িয়ে গেল ১০ হাজার

এর পাশাপাশি স্পেনে মারা গিয়েছেন ৫৮১২ জন, চিনে ৩২৯৫ জন, ইরানে ২৫১৭ জন, ফ্রান্সে ২৩১৪ জন, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৪৩ জন, ইংল্যান্ডে ১০১৯ জন এই ভাইরাসেরর শিকার হয়ে মারা গিয়েছেন।

এই মুহূর্তে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা সাড়ে ছ লক্ষের বেশি। তার মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র ১ লক্ষ ১৬ হাজার ৪৪৮ জন। তারপরে রয়েছে ইতালি। সেখানে আক্রান্ত ৯২ হাজারের বেশি মানুষ। চিনে আক্রান্ত ৮১ হাজার জন, স্পেনে আক্রান্ত ৭২ হাজার মানুষ এবং জার্মানিতে আক্রান্ত ৫৬ হাজারের বেশি মানুষ।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এই মহামারীতে প্রাণ হারিয়েছেন ২৯৫৮ জন। এবং নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫ হাজার মানুষ। ফলে এই মহামারী যে আগামী দিনে আরও ভয়ঙ্কর রূপ নেবে তা নিঃসন্দেহে বলে দেওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+