Israel-Palestine Conflict: ইজরায়েলের কঠিন দিনে ভারত পাশে আছে, নেতানিয়াহুকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
যুদ্ধে বিধ্বস্ত ইজরায়েল। শয়ে শয়ে রকেট হামলা চালাচ্ছে হামাস জঙ্গিরা। এখনও পর্যন্ত ১৫০০-র বেশি মানুষ মারা গিয়েছেন ইজরায়েন এবং প্যালেস্তাইনে। এই পরিস্থিতিতে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিেয়েছে ভারত। আগেই ইজরায়েলের উপর প্যালেস্তাইনের হামাস জঙ্গিদের অতর্কিত হামলার তীব্র নিন্দা করেছিল ভারত।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ইজরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বার্তা দিয়েছেন যে ইজরায়েলের এই কঠিন পরিস্থিতিতে ভারত তাঁদের পাশে রয়েছে। মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্যালেস্তাইনের হামাস বাহিনী ইজরায়েলে হামলা চালানোর পর এই প্রথম নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী।

তার আগে সোশ্যাল মিডিয়ায় ইজরােয়লের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি। হামাস বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলের উপরে। বৃষ্টির মতো রকেট বর্ষণ হচ্ছে। ইতিমধ্যেই ইজরায়েলের উড়ান বন্ধ করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। সেখানে বসবাসকারী ভারতীয়দের স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস।
এদিকে জেরুজালেমে মেঘালয়ের ২৭ জন বাসিন্দা আটকে রয়েছেন বলে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। অন্যদিকে পশ্চিমবঙ্গের হুগলীর বাসিন্দা এক গবেষকও রয়েছেন সেখানে। এই নিয়ে উদ্বেগে রয়েছে পরিবার। ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
এদিকে গাজার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ইজরায়েল। কোনও রকম খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ গাজায় দেওয়া হবে না বলে অবরোধ জারি করা হয়েছে। ইউরোপও এই অবরোধে সামিল হয়েছে। অন্ধকারে ডুবে থাকছে গাজা। শয়ে শয়ে মানুষ ইজরায়েল ছেড়ে পালানোর চেষ্টা করছে। সাইরেন বাজলেই বাঙ্কারে লুকিয়ে পড়তে হচ্ছে সাধারণ বাসিন্দাদের।












Click it and Unblock the Notifications