Israel-Palestine Conflict: ১৬ বছর পর গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস, দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
Israel-Palestine Conflict: দীর্ঘ ১৬ বছর পর গাজা স্ট্রিপের নিয়ন্ত্রণ হারাল জঙ্গি সংগঠন হামাস। এমনটাই দাবি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর। এক মাসেরও বেশি সময় কেটে গিয়েছে হামাস এবং ইসরায়েলের যুদ্ধের। লাগাতার হামাসের ঘাঁটিগুলি টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলের বাহিনী। এয়ারস্ট্রাইকের পাশাপাশি স্থলপথেও চলছে হামলা।
আর তাতেই একবারে ছন্নছাড়া হামাস। এমনটাই দাবি সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর। শুধু তাই নয়, ইসরায়েলের এক সংবাদমাধ্যমকে প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গেলেন্ট (Yoav Gallant) জানিয়েছেন, দীর্ঘ ১৬ বছর গাজায় শাসন চালিয়েছে হামাস। কিন্তু লাগাতর প্রত্যাঘাতে হামাসের জঙ্গিরা প্রাণভয়ে (Israel-Palestine Conflict) পালাচ্ছে।

গাজার উপর দিয়ে তারা (Israel-Palestine Conflict) নিয়ন্ত্রণ হারাচ্ছে বলেও ওই সংবাদমাধ্যমে দাবি করেছেন সে দেশের প্রধানমন্ত্রী। যা ইসরায়েল এবং হামাস যুদ্ধের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। তবে হামাসের তরফে পাল্টা কামড় ফের একবার আসতে পারে বলেও আশঙ্কা সামরিক বিশ্লেষকদের।
অন্যদিকে হামাসকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি (Israel-Palestine Conflict)দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহু। হামাসকে সমূলে উপড়ে ফেলতে আরও কড়া হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ইতিমধ্যে গাজার (Israel-Palestine Conflict) মধ্যে ঢুকে পড়েছে ইসরায়েলের ট্যাঙ্ক। সেখানকার একটি হাসপাতাল এলাকা এই মুহূর্তে ব্যাটলগ্রাউন্ডে পরিণত হয়েছে বলে জানা যাচ্ছে। কয়েক ডজন শিশুসহ সাধারণ মানুষের জীবন বিপন্ন। জ্বালানি সরবরাহ বন্ধের কারণে গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফার আইসিইউতে ভর্তি তিন শিশুর মৃত্যু হয়েছে। সঙ্কটজনক অবস্থায় রয়েছে আরও ৩০ টি শিশুর প্রাণ।
ইসরায়েল সেনার তরফে যদিও হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের প্রাণ বাঁচাতে তৎপরতা দেখানো হচ্ছে। কিন্তু হামাস তা নিতে অস্বীকার করছে বলেই খবর। শুধু তাই নয়, পণবন্দিদের হামাস ওই হাসপাতালে আটকে রেখেছে বলেও দাবি করা হয়েছে ইসরায়েল ফোর্সের তরফে। তবে ওই হাসপাতাল যাতে সুরক্ষিত থাকে সেই আবেদন রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
অন্যদিকে গাজায় সাধারণ মানুষের সুরক্ষার আহ্বান জানিয়েছেন আমেরিকার বিদেশসচিব অ্যান্টনি ব্লিঙ্কন। তিনি বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের কাছে যাতে মানবিক সাহায্য পৌঁছয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছন মার্কিন বিদেশ সচিব।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications