Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Israel-Palestine Conflict: গাজায় হাসপাতালের বাইরে যুদ্ধ! ফ্রান্সের প্রেসিডেন্টের ফোন ইজরায়েলকে

Israel-Palestine Conflict: মধ্যপ্রাচ্যে ইজরায়েল-হামাসের যুদ্ধের ৩৫ তম দিন ১১ নভেম্বর। একমাসের বেশি সময় ধরে চলা যাদ্ধে প্রাণ গিয়েছে হাজার হাজার মানুষের। ইজরায়েল টানা বোমা বর্ষণ করে চলেছে গাজায়। শুক্রবার গাজার উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় রেকর্ড সংখ্যক বিস্ফোরণ হয়েছে। হাসপাতালগুলির বাইরে বিস্ফোরণ শোনা গিয়েছে বারে বারে।

একই সময়ে গাজার হাজার হাজার মানুষ দক্ষিণ গাজার পথে পা বাড়িয়েছেন। ইজরায়েল ইতিমধ্যে জানিয়েছে, আটকে পড়া লোকেদের বাইরে যাওয়ার সুযোগ করে দিতে তারা উত্তর গাজায় স্থল অভিযানে প্রতিদিন চারঘন্টা করে বিরতি রাখবে।

ইজরায়েল

এই যুদ্ধের কারণে সারা বিশ্বে ইজরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। যুদ্ধ বন্ধের জন্য ইজরায়েলের ওপরে লাগাতার চাপও দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক যুদ্ধের বর্তমান পরিস্থিতি।

গত সাত অক্টোবর হামাসের আক্রমণের পরে ইজরায়েল যুদ্ধ শুরু করে। ইজরায়েল প্রথমে হামাসের হামলায় তাদের ১৪০০ জন দেশবাসীর মৃত্যুর কথা বললেও, পরে তা পরিবর্তন করে ১২০০ করেছে। অন্যদিকে ইজরায়েলের পাল্টা হামলায় উত্তর গাজায় প্রায় ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশুদের সংখ্যা ৪৫০০-র বেশি।

গাজার বড় বড় হাসপাতাল যেমন আল-শিফা, আল-কুদস ও আল-রান্টিসি হাসপাতালের বাইরে ইজরায়েলি ট্যাঙ্ক দেখা গিয়েছে। হাসপাতালে আশপাশে এবং ভিতরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইজরায়েল বারে বারে অভিযোগ করছে হাসপাতালগুলির নিচে হামাসের সুরক্ষ রয়েছে। যদিও হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

রাষ্ট্রসংঘের তরপে জানানো হয়েছে, গাজার ৪৫ শতাংশ বাড়ি-ঘর ধ্বংস হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেখানকার দু-লক্ষ মানুষের থাকার বাড়ি নেই। মার্কিম বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কন প্রচুর সংখ্যায় ফিলিস্তিনি জনগণের মৃত্যু নিয়ে ইজরায়েলকে প্রশ্ন করেছেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন গাজায় যুদ্ধ বন্ধের দাবি করেছেন।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইজরায়েলকে গাজায় মহিলা ও শিশু হত্যা বন্ধ করতে বলেছেন। তিনি যুদ্ধবিরতিরও ডাক দিয়েছেন। এব্যাপারে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বিশ্বের দেশগুলির উচিত ইজরায়েলের পরিবর্তে হামাসের নিন্দা করা।

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা ত্রাণসামগ্রী বহনকারী ছটি বিমান গাজায় পাঠাচ্ছে। দুটি বিমান যাবে ইতালি থেকে এবং তিনটি বিমান যাবে রোমানিয়া থেকে। ষষ্ঠ বিমানটি যাবে বেলজিয়াম থেকে। লেবানন সীমান্তে ইজরায়েল ও হিজবুল্লার সংঘর্ষের ঘটনাও সামনে এসেছে। ইজরায়েলের সেনাবাহিনী গাজার পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+