Israel-Palestine Conflict: অবরুদ্ধ গাজা, খাদ্য-জ্বালানি সরবরাহে নিষেধাজ্ঞা জারি ইজরায়েলের
হামাসদের হামলার পর হাজায় অবরোধ জারি করল ইজরায়েল। কোনও রকমের খাবার, জ্বালানি গাজায় সরবরাহে নিশেধাজ্ঞা জারি করেছে নেতানিয়াহুর দেশ। হামাস জঙ্গিরা দখল নিয়েছে গাজার। সোশ্যাল মিডিয়ায় হামাস জঙ্গিদের অত্যাচারের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।
ইতিমধ্যেই অন্ধকারে ডুবে গিয়েছে গাজা। সেখানে কোনও রকম বিদ্যুৎ পরিষেবা সরবরাহ করা হচ্ছে না। গাজা স্ট্রিপের উপরে একেবারে সবরকম অবরোধ জারি করেছে ইজরায়েল। খাবার থেকে শুরু করে বিদ্যুৎ এবং জ্বালানি কোনও কিছুই সেখানে সরবরাহ করতে দেওয়া হচ্ছে না।

হামাদ জঙ্গিদের অনেকটা ভাতে মারা পরিকল্পনা নিয়েই এগোচ্ছে ইজরায়েল। ইজরােয়লের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট জানিয়েছেন, তিনি গাজা স্ট্রিপে অবরোধ জারি করার নির্দেশ দিয়েছেন। এবং সেখানে যাতে কোনও ভাবে খাবার, পানীয়, বিদ্যুৎ, জ্বালানি না পৌঁছয় তা নিশ্চিত করতে বলেছেন। তিনি হামাদ জঙ্গিদের হিম্যান অ্যানিম্যাল বলে আক্রমণ করেছেন। এবং তাঁদের দমনে সেইরকমই পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।
২০০৭ সালে গাজা স্ট্রিপে হামাদ জঙ্গিরা আধিপত্য স্থাপনের পর থেকেই সেখানে একাধিক অবরোধ জারি রেখেছিল মিশর এবং ইজরায়েল। হামাদ জঙ্গিদের হামলায় উভয় দিকের ১১০০ জন মারা গিয়েছেন। তারমধ্যে কেবল ইজরায়েলের ৭০০ জন এবং ৪৪ জন সেনা মারা গিয়েছেন । ইজরায়েলে হামাদ জঙ্গিরা হামলা করার দিন থেকেই গাজায় অন্ধকার নেমে এসেছে। সেখানে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
গাজা থেকে হামাদ জঙ্গিরা শয়ে শয়ে রকেট হামলা চালাচ্ছে ইজরায়েলে। পাল্টা রকেট হামলা চালাচ্ছে ইজরায়েলও। গাজাকে টার্গেট করে ইজরায়েলের দিক থেকে রকেট বর্ষণ চলছে মঙ্গলবারই শুধু গাজায় ইজরায়েলি রকেট হামলায় ৫০০ জনের মৃত্যু হয়েছে। রকেটের হামলায় তাসের ঘরের মতো গুঁড়িয়ে পড়ছে বাড়িঘর। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ইজারায়েলের উপর হামলার তীব্র নির্দা করেছে একাধিক দেশ। ভারত সহ একাধিক দেশ ইজরায়েলে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে।












Click it and Unblock the Notifications