দিকে দিকে জল আর খাদ্যের হাহাকার তৈরি হবে, জলবায়ু পরিবর্তনের জেরে তীব্র খরার সতর্কতা শোনালেন বিজ্ঞানীরা

দিকে দিকে জল আর খাদ্যের হাহাকার তৈরি হবে, জলবায়ু পরিবর্তনের জেরে তীব্র খরার সতর্কতা শোনালেন বিজ্ঞানীরা

ভয়ঙ্করতম প্রভাব বিস্তার করে চলেছে জলবায়ু পরিবর্তন। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তম তার প্রভাব পড়ছে গোটা বিশ্বে। গবেষকরা এই নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির কথা জানিয়েছে। সবচেয়ে বিপন্ন পরিস্থিতি হতে চলেছে ইরাক এবং ইরানে। সেখানে ভয়াবহ আকার নেবে জয়বায়ু পরিবর্তন। ইরাক এবং ইরানকে প্রবল খরাক মধ্যে পড়তে হবে। যার জন্য প্রবল খাদ্য সংকট তৈরি হবে এই দুই দেশে। একেবারে খাবারের জন্য হাহাকার পড়ে যাবে।

জবায়ু পরিবর্তন

জবায়ু পরিবর্তন

গোটা বিশ্বে ভয়ঙ্কর প্রভাব ফেলতে শুরু করেছে জলবায়ু পরিবর্তন। কোথাও তীব্র বন্যা, কোথাও আবার ভয়ঙ্কর ধস, ঘূর্ণিঝড় একের পর এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। জার্মানিেত তীব্র বন্যা দেখা দিয়েছিল কয়েকদিন আগে। ভয়ঙ্কর তার পরিস্থিতি। কয়েকশো মানুষের মৃত্যু হয় সেই বন্যায়। ভারতে দফায় দফায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে। ভয়ঙ্কর তার গতি। তীব্র দহনে পুড়ছে কানাডা, ইউরোপের ইতালি, গ্রিস, ফ্রান্স সহ একাধিক জায়গা। ৫০ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে ইউরোপের একাধিক শহরের তাপমাত্রা। সবটাই নাকি জলবায়ু পরিবর্তনের ফল।

তীব্র খরা সিরিয়া-ইরাকে

তীব্র খরা সিরিয়া-ইরাকে

জলবায়ু পরিবর্তনে মধ্য প্রাচ্যের একাধিক দেশে আবহাওয়ার চরম পরিস্থিতি তৈরি হতে পারে। শঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়া বিদরা। তাঁরা জানিয়েছেন,ইরাক এবং সিরিয়ায় নেমে আসতে চলেছে তীব্র খরা। ভয়ঙ্কর হবে সেই খরা পরিস্থিতি। ১২ হাজার কোটি মানুষের জীবন বিপন্ন হবে। তীব্র খাদ্য সংকট তৈরি হবে সেসব জায়গায়। অনাবৃষ্টির কারণে তীব্র জল সংকট দেখা দেবে। তার জেরেই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এখানে। জল সংকট দেখা দেওয়ায় একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও কাজ করবে না। যার জেরে বিদ্যুৎ সংকট দেখা দেবে। তার প্রভাব পড়বে স্বাস্থ্য পরিষেবাতেও। একাধিক চিকিৎসা পরিকাঠামো ভেঙে পড়বে বিদ্যুতের অভাবে। এমনই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে চলেছে ইরাক। পরিববেশ বিদরা জানিয়েছেন সিরিয়ার প্রায় ৪০০ স্কোয়ার কিলোমিটার কৃষি জমি তীব্র জলসংকটে পড়েছে। উত্তর সিরিয়ার দুটি ড্যামে জল প্রায় শুকিয়ে এসেছে। সেচের জন্য জল পাচ্ছেন না কৃষকরা। ফলে ফসল লাগালেও জলের অভাবে সেই ভসল নষ্ট হয়ে যাচ্ছে।

ইরাকেও নামছে জলস্তর

ইরাকেও নামছে জলস্তর

সিরিয়ার মতই ইরাকেও জলস্তর নামতে শুরু করেছে। ইরাকে কৃষিকাজ, মৎস্যচাষ, বিদ্যুৎ উৎপাদন, এবং পানীয় জলের সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই জলসংকটের কারণে ইরাকে গমের উৎপাদন ৭০ শতাংশ কমে গিয়েছে। গত ৪০ বছরে এমন অনাবৃষ্টি দেখেনি ইরাক। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে গত ৭০ বছরে এমন খরা পরিস্থিতি তৈরি হয়নি সিরিয়ায়। যদি দ্রুত এর মোকাবিলায় কোনও পদক্ষেপ করা না হয় তাহলে আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি। এবার অনাহারে মরতে হবে ইরাক ও ইরানের পরিস্থিতি। গোটা বিশ্বের একাধিক বিজ্ঞানী আগেই জলবায়ু পরিবর্তন নিয়ে সতর্ক করেছিল রাষ্ট্রপুঞ্জকে। অবিলম্বে পরিবেশ রক্ষায় পদক্ষেপ না করলে ভয়ঙ্কর হবে পরিস্থিতি এমনই জানিয়েছিলেন তাঁরা।

প্রভাব বাড়ছে

প্রভাব বাড়ছে

জলবায়ু পরিবর্তনে যে গোটা বিশ্বে কী ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে তার ইঙ্গিত মিলছে। কয়েকদিন আগেই রাষ্ট্রপুঞ্জের িরপোর্টে সেই ভয়াবহ তথ্য প্রকাশ্যে এসেছে। পৃথিবীর উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে সমুদ্রের জলের উত্তাপও বাড়ছে। যার জেরে হিমবাহ গলছে। সেই হিমবাহ গলনের জল মিশছে সমুদ্রে। এবং জলস্তর বাড়তে শুরু করেছে সমুদ্রের। যার জেরে আগামী ১০০ বছরের মধ্যে এশিয়ার উপকূলবর্তী ১২টি শহর সমুদ্রের গর্ভে তলিয়ে যেতে চলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে সিংহভাগ শহরই রয়েছে ভারতের।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+