এক সপ্তাহে ৭০% পর্যন্ত সংক্রমণ বৃদ্ধি! আমেরিকার পাশাপাশি বিশ্বজুড়েই আগ্রাসী মেজাজে ডেল্টা স্ট্রেন

গত কয়েক মাসে কোভিড গ্রাফ নিম্নমুখী হয়েও বিশ্বজুড়ে ফের বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে আবার বাড়ছে মৃত্যু সংখ্যা। শুক্রবার মার্কিন স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা যায়, টিকা পাননি এমন নাগরিকদের মধ্যেই সবথেকে বেশি পরিমাণে ছড়াচ্ছে ডেল্টা স্ট্রেন। মার্কিন রোগ নিয়ন্ত্রক ও নিরাময় সংস্থার (সিডিসি) মতে, গত সপ্তাহের চেয়ে বর্তমানে সংক্রমণ বেড়েছে ৭০%, মৃত্যুহার বেড়েছে ২৬%। অন্যদিকে হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া আক্রান্তদের মধ্যে ৯৭% এখনও টিকা পাননি বলে বলে জানা যাচ্ছে।

বিশ্বের ১০০-র বেশি দেশে ডেল্টার বাড়বাড়ন্ত

বিশ্বের ১০০-র বেশি দেশে ডেল্টার বাড়বাড়ন্ত

কোভিডের আসল স্ট্রেনের তুলনায় বহুগুণে ভয়ানক ও সংক্রামক ডেল্টা স্ট্রেন আদতে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। বর্তমানে ১১১টির বেশি দেশে ঝুঁকিপূর্ণ স্ট্রেন হিসেবে সংক্রমণ ঘটিয়ে চলেছে ডেল্টা, জানান সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফৌসি। "ডেল্টা ও ডেল্টা প্লাসের মতো স্ট্রেনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা জরুরি", স্পষ্ট মত ফৌসির। এমনকী একের পর এক সীমান্ত পার করে ডেল্টার বাড়বাড়ন্তের কথা আগেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রতি পাঁচ আক্রান্তের একজন ফ্লোরিডার বাসিন্দা

প্রতি পাঁচ আক্রান্তের একজন ফ্লোরিডার বাসিন্দা

মার্কিন সিডিসির পরিচালন অধিকর্তা রচেল ওয়ালনস্কি জানিয়েছেন, "বর্তমানে একসপ্তাহে সংক্রমণের গড় জুনের তুলনায় দ্বিগুণ। মার্কিন মুলুকে দৈনিক সংক্রামিত হচ্ছেন ২৬,০০০ নাগরিক।" প্রতি পাঁচজন নব আক্রান্তের একজন ফ্লোরিডাবাসী, জানিয়েছেন হোয়াইট হাউসের কোভিড মোকাবিলা কেন্দ্রের পরিচালক জেফ জিয়েন্টস।

ডেল্টার বিরুদ্ধে লড়বে ফাইজার-মডার্না

ডেল্টার বিরুদ্ধে লড়বে ফাইজার-মডার্না

মার্কিন মুলুকে জরুরিভিত্তিতে টিকাকরণের ছাড়পত্র পেয়েছে ফাইজার ও মডার্না। ডেল্টার বিরুদ্ধে লড়ার প্রধান ব্রহ্মাস্ত্র যে টিকাকরণ, তা আমেরিকাবাসীকে মনে করিয়ে দিয়েছেন ওয়ালনস্কি। পাশাপাশি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যে দ্বিতীয় ডোজ নিয়ে নেওয়া আবশ্যক, তা সাফ জানান ওয়ালনস্কি।

১০ দিনে টিকা পেলেন ৫০ লক্ষ মার্কিনী

১০ দিনে টিকা পেলেন ৫০ লক্ষ মার্কিনী

মার্কিন মুলুকে ইতিপূর্বে টিকাকরণের হার বেশ কম ছিল। যদিও ডেল্টার আগমনে বেড়েছে ভ্যাকসিন প্রয়োগের গতি। গত ১০ দিনে টিকাকরণ হয়েছে ৫০ লক্ষ মার্কিন নাগরিকের, জানিয়েছেন জিয়েন্টস। "হাতে কোভিড টিকার অতিরিক্ত বুস্টার ডোজ থাকলেও এই ডোজের প্রয়োজনীয়তা নিয়ে সন্দিহান আমরা। তাই নির্ধারণে বিলম্ব হচ্ছে", সংবাদমাধ্যমে এমনই জানান জিয়েন্টস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+