ভারতীয় চিত্রসাংবাদিক ড্যানিশ সিদ্দিকীর মরদেহ রেডক্রসের হাতে দিল তালিবানরা

আফগানিস্তানের কান্দাহারে নিহত পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় চিত্রসাংবাদিক ড্যানিশ সিদ্দিকীর মরদেহ শুক্রবার রেডক্রসের আন্তর্জাতিক কমিটি বা আইসিআরসিকে হস্তান্তর করল তালিবানরা।

আফগানিস্তানের কান্দাহারে নিহত পুলিৎজার পুরস্কার বিজয়ী ভারতীয় চিত্রসাংবাদিক ড্যানিশ সিদ্দিকীর মরদেহ শুক্রবার রেডক্রসের আন্তর্জাতিক কমিটি বা আইসিআরসিকে হস্তান্তর করল তালিবানরা। কাবুলের ভারতীয় দূতাবাস সূত্রে জানানো হয়েছে যে, তালিবানরা আইসিআরসি-এর কাছে হস্তান্তর করেছে সিদ্দিকীর দেহ।

ভারতীয় চিত্রসাংবাদিক ড্যানিশ সিদ্দিকীর মরদেহ রেডক্রসের হাতে

আফগানিস্তান স্পেশাল ফোর্সের অ্যাসাইনমেন্টে রিপোর্টিং করতে যাওয়া ড্যানিশ সিদ্দিকী কান্দাহার শহরের স্পিন বোলডাক জেলায় নিরাপত্তা বাহিনী এবং তালিবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের সময় নিহত হয়েছেন। কাবুলে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই চিত্র-সাংবাদিকের মৃতদেহ ফিরিয়ে আনতে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।

কাবুলের দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে, "আমরা আফগান কর্তৃপক্ষ এবং আইসিআরসি'র সঙ্গে সমন্বয় করে মৃতদেহের প্রত্যাবর্তনের জন্য সক্রিয়ভাবে সহায়তা দিচ্ছি। ড্যানিশ সিদ্দিকীর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি।" এর আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, ফটো জার্নালিস্টের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনা উপস্থিতির প্রায় দুই দশক শেষ করে দেশটি থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া অব্যাহত রাখায় আফগানিস্তান গত কয়েক সপ্তাহ ধরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার সাক্ষী হয়েছে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কর্তৃক তালিবানদের ক্ষমতা থেকে উচ্ছেদ করা হয়েছিল। এখন আমেরিকা যখন তাদের সেনা প্রত্যাহার করছে, তালেবান যোদ্ধারা দেশের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+