লন্ডনের হাইওয়েতে গাড়িতেই পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতীয় মহিলা

লন্ডন, ২০ ডিসেম্বর : প্রসব বেদনা ওঠায় স্বামী ও দুই কন্যা সন্তানের সঙ্গে হাসপাতালে ছুটছিলেন ভারতীয় বংশোদ্ভুত এক মহিলা। লন্ডনের হাইওয়েতে সোঁ সোঁ করে ছুটছে গাড়ি। এর মধ্যেই হঠাৎ মহিলা স্বামীকে জানালেন ধীরে ধীরে বেরিয়ে আসছে গর্ভের সন্তান। [৬০ বছর ধরে গর্ভবতী নব্বই বছরের বৃদ্ধা]

গাড়ি চালানো অবস্থায় প্রথমে স্বামী অমিত (৩৯) ভেবেছিলেন তাঁর স্ত্রী কান্তা পাউ (৪১) মজা করছেন। তবে বিষয়টি যে সিরিয়াস সেটা টের পেলেন যখন কান্তা টেনে নিয়ে অমিতের হাত ঢুকিয়ে দিলেন ভিতরে। অমিত অনুভব করলেন ছোট্ট ছোট্ট দুটি পা গর্ভ থেকে বেরিয়ে এসেছে।

লন্ডনের হাইওয়েতে গাড়িতেই পুত্র সন্তানের জন্ম দিলেন মহিলা

ব্যস, প্রথমে খানিকটা ভয়ই পেয়ে গিয়েছিলেন অমিত। পিছনের সিটে তাঁদের দুই মেয়ে রাধা (৭) ও রাধিকা (২) তখন বসে। গাড়ির সামনের সিটে স্ত্রী প্রসব বেদনায় ছটফট করছেন। কি করবেন বুঝতে পারছিলেন না তিনি।

এসব দেখে অমিতের কাছে আর কোনও উপায় ছিল না। এর মধ্যে কান্তার গর্ভ থেকে শিশুটি বেরিয়ে গিয়েছে। গাড়িতে বসেই বাধ্য হয়ে মেডিক্যাল সাহায্য নিতে হয় তাদের। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি করতে হবে তা চিকিৎসকেরা ফোনেই বলে দেন। সেইমতো করার পর সেখানে সাহায্যকারী চিকিৎসক দল পৌঁছে মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে গত ১২ ডিসেম্বর। পুত্র সন্তানের নাম রাখা হয়েছে ঋশান। নির্ধারিত সময়ের দু'সপ্তাহ আগে ভূমিষ্ঠ হয়েছে সন্তান। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে।

এমন আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+