আলাস্কার হাড় কাঁপানো শীতে মার্কিন সেনার সঙ্গে ভারতীয় সেনার লড়াই, ভিডিও ভাইরাল
আলাস্কার হাড় কাঁপানো শীতে মার্কিন সেনার সঙ্গে ভারতীয় সেনার লড়াই, ভিডিও ভাইরাল
ভারতীয় সেনা বনাম মার্কিন সেনা। হাড্ডাহাড্ডি লড়াই এবার কাবাডি ম্যাচে। আলাস্কার হাড় কাঁপানো ঠান্ডায় উভয় দেশের সৈন্যদের জমজমাট লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করল গোটা বিশ্ব। দুই সেনাদলের সেয়ানে-সেয়ানে লড়াইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তা প্রশিক্ষণের মহড়া দিতে গিয়ে সেনাদের কাবাডি ম্যাচ আলোড়ন ফেলে দিল নেট দুনিয়ায়।

ভারতীয় সেনা বাহিনীর একটি দল প্রশিক্ষণ মহড়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় রয়েছে। সেখানে মার্কিট সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর দলটিকে স্বাগত জানায়। এই মহড়া চলবে ১৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। জয়েন্ট বেস এলমেনডর্ক রিচার্ডসনে মার্কিন সেনা ও ভারতীয় সেনা মহড়া দেবে।
ভারত ও মার্কিন সেনাবাহিনী দুই দেশ মিলিয়ে পৃথক পৃথক দল তৈরি করেছে। মোট চারটি দলে বিভক্ত হয়েছে দুই দেশের সেনারা। তারা নিজেদের মধ্যে কাবাডি, সকার, ভলিবল ম্যাচ খেলছেন। বন্ধত্বপূর্ণ ম্যাচে নেমে তাঁরা একে অপরের দক্ষতা ঝালিয়ে নিতে শুরু করেছে। উভয় দলের সৈন্যরা একে অপরের কাছ থেকে তাদের গেম শিখছে।
#WATCH | As part of 'Ice-breaking activities', Indian Army contingent and American contingent participated in friendly matches of Kabaddi, American Football and Volleyball at Joint Base Elmendorf Richardson, Anchorage, Alaska (US)
— ANI (@ANI) October 17, 2021
(Video Source: Indian Army) pic.twitter.com/Xe6uM0NigT
সৈন্যরা নিজেরা নিজেদের স্কিল বাড়াতে এই নতুন পদ্ধতিতে মহড়ায় অবতীর্ণ হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, আলাস্কায় মোট চারটি মিশ্র দল গড়া হয়েছে। ভারতীয় সৈন্যরা মার্কিন সেনাদের কাছে থেকে ফুটবল ও ভলিবলে হাত পাকানোর চেষ্টা করেছে, তেমনই মার্কিন সেনাবাহিনী ভারতের সেনাদের কাছ থেকে কাবাডি খেলার আদব-কায়দা শিখেছে।
ভারতীয় সৈন্য ও মার্কিন সৈন্যরা আলাস্কার দ্বীপে কাবাডি খেলার আসর বসান। আসর বসে ফুটবল ও ভলিবলেরও। সৈন্যরা এই খেলার মাধ্যমে একে অপরকে জানার সুযোগ পায়। কে কোন বিষয়ে বিশেষ পারদর্শী তা বোঝা যায় এই প্রীতি ম্যাচ থেকে। কাবাডি বা ভলিবলে উভয়ের মধ্যে লড়াই এমন পর্যায়ে পৌঁছয় যে এটা প্রীতি ম্যাচ না প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ তা নিয়ে ধন্দ তৈরি হয়।
এবারের মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ রেজিমেন্টের সেভেন বি ব্যাটালিয়নের ৩৫০ জন সৈনিক অংশগ্রহণ করেন। এই সৈন্যরা ফার্স্ট স্কোয়াড্রনের প্যারাড্রুপার, ৪০৪ ক্যাভেলরি রেজিমেন্ট, ফোর্থ ইনফেন্ট্রি ব্রিগেড কম্ব্যাট টিম, ২৫ পদাতিক ডিভিশনের ৩০০ সৈন্যের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নেবে। তার আগে নিজেদের দক্ষতা ঝালিয়ে নিল সৈন্যরা। উভয় দেশের সৈন্যদের মধ্যে পরিচয় হল প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে। খেলতে খেলতে সখ্যতা গড়ে উঠল। আলাস্কার ঠান্ডায় গা ঘামিয়ে এবার তাঁরা উভয়ে মিলে সেনা-মহড়া শুরু করবে।












Click it and Unblock the Notifications