Bangladesh: ঘরে ঢুকে হিন্দুদের নির্যাতন! হিংসায় জেরবার চট্টগ্রাম, বাংলাদেশে ইউনূসের সরকারকে কড়া বার্তা ভারতের
Bangladesh: ইউনূসের বাংলাদেশে সংকটে হিন্দুরা (Hindus)। দেশজুড়ে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচার অব্যাহত (Attack on Hindus)। এরই মাঝে ফেসবুকে উসকানিমূলক পোস্ট ঘিরে সাম্প্রদায়িক অশান্তিতে উত্তপ্ত হয়েছে চট্টগ্রাম (Chittagong)। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে ফের একবার অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিল ভারত।
বৃহস্পতিবার ভারতের বিদেশমন্ত্রকের (Ministry Of External Affairs) তরফে বিবৃতি জারি করে বলা হয়, বাংলাদেশের চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। হিন্দুদের সম্পত্তি লুট করা হয়েছে। ভাঙচুর চালানো হয়েছে ব্য়বসায়িক প্রতিষ্ঠানগুলিতেও। হিন্দুদের ধর্মীয় সংগঠনকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্টের দরুণ এই ঘটনা।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "বাংলাদেশে হিন্দুদের টার্গেট করে এধরনের পোস্ট করার পেছনে বড় বড় উগ্রপন্থীদের হাত রয়েছে। চরম সংকটের মধ্যে রয়েছে হিন্দু সম্প্রদায়ের। আমরা ফের একবার দাবি জানাচ্ছি, দেশজুড়ে এই উগ্রপন্থীদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নিক বাংলাদেশের সরকার।"
ঘটনার সূত্রপাত ৫ নভেম্বর। ফেসবুকে ইসকন ও হিন্দু ধর্ম নিয়ে উসকানিমূলক পোস্ট করেন এক ব্যক্তি। পোস্টদাতা জামাত-ই-ইসলামির সদস্য বলে জানা গিয়েছে। এর পরেই প্রতিবাদে এককাট্টা হন হিন্দু সম্প্রদায়ের মানুষজনেরা। চট্টগ্রাম পুলিশের তরফে দাবি করা হয়, পোস্টদাতা ওই ব্যক্তির দোকানে হামলা চালানো হয়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।
ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে সরিয়ে নেয় যৌথ বাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করা হয়। পাল্টা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে দাবি পুলিশের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বেশ কয়েক রাউন্ড শূন্যে গুলি চালায় যৌথ বাহিনী। গোটা ঘটনায় শয়ে শয়ে প্রতিবাদীর বিরুদ্ধে মামলা করা হয় বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।
ঘটনার পর থেকেই চট্টগ্রামের হিন্দু অধ্যুষিত হাজারী গলিতে প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানেও বিক্ষোভকারীদের সঙ্গে বাহিনীর সংঘর্ষ বাঁধে। ঘরে ঢুকে ঢুকে হিন্দু ধর্মাবলম্বীদের হেনস্থা ও গ্রেফতারির অভিযোগ উঠেছে। কঠোর নজরদারির মাঝে স্থানীয়রা রাস্তায় পর্যন্ত বের হতে পারছেন না বলে অভিযোগ করেছেন। পড়শি দেশে এই অবস্থায় উদ্বেগে ভারত। হিন্দুদের সুরক্ষা নিয়ে বাংলাদেশকে সরকারকে ফের বার্তা দিল জয়শঙ্করের মন্ত্রক।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications