পাকিস্তানের মতো নেপালও কি চিনকে এলাকা উপহার দিচ্ছে? লাদাখের উত্তেজনায় নয়া মোড়
নেপালের প্রায় ১১টি জায়গায় সীমান্ত লঙ্ঘন করে ৩৩ হেক্টর জমি দখল করার অভিযোগ উঠেছে চিনের বিরুদ্ধে৷ নেপাল কৃষিমন্ত্রকের সার্ভেতে এমনই তথ্য উঠে এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসার একদিনের মধ্যেই সংসদের নিম্নকক্ষে প্রস্তাব আনল নেপালের বিরোধী দল নেপালি কংগ্রেস৷ তবে এই বিষয়ে নেপাল সরকারের তরফে খুব একটা কিছু বলা হয়নি। যার জেরে জল্পনা বেড়েছে বিষয়টি নিয়ে।

গোর্খা ও সরুয়া জেলার ৬৪ হেক্টর জমি দখল করেছে চিন
ঢোলাকিয়া, হুমলা, সিন্ধুপালচওক, শঙ্খুওয়াসাবা, গোর্খা ও সরুয়া জেলার ৬৪ হেক্টর জমি দখল করেছে চিন৷ এমনকী সীমান্ত এলাকার ৩৫টি স্তম্ভ সরিয়ে দেওয়া হয়েছে৷ নেপালের গোর্খা জেলার রুই গ্রাম দখল করেছে চিন সেনা৷ রুই গ্রামের ৭২টি ও দারচুলার ১৮টি পরিবার এখন চিনের দখলে৷

মুখে কুলুপ এঁটেছে ওলি সরকার
চিনের এই অনধিকার প্রবেশ নিয়ে নেপালি কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দ্রনাথ নিধি টুইটারে সরকারের কাছে জবাব চেয়েছেন ৷ যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ওলি সরকার৷ যার জেরে জল্পনা বেড়েছে বিষয়টি নিয়ে। তবে কি ভারতের বিরুদ্ধে ইন্ধন যোগানোর ফল স্বরূপ এসব জমি চিনকে দিয়ে দিল ওলি সরকার। খতিয়ে দেখবে ভারত। প্রসঙ্গত, গিলগিট বাল্টিস্তানের বহু এলাকা চিনকে দিয়ে ভারতের উপর চাপ বাড়ানোর চেষ্টা পাকিস্তানের পুরোনো পন্থা।

কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপাল
এদিকে চলতি বছরেই লিপুলেখ গিরিপথ থেকে কৈলাস মানস সরোবর যাওয়ার রাস্তার উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ এরপরই লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করে নেপালের সংসদে বিল পেশ করা হয়৷ যা সম্প্রতি নেপালের দুই কক্ষেই পাশ হয়েছে৷

নেপাল দখলের পরিকল্পনা ছিল চিনের
নেপালের রক্তচাপ বাড়িয়ে বুধবার নির্বাসনে থাকা তিব্বত সরকারের প্রেসিডেন্ট দাবি করেন, চিন নিজেদের আধিপত্য বাড়িয়ে ভারতের তিনটি রাজ্য দখল করার পরিকল্পনা করেছিল। শুধু তাই নয় তিব্বত দখলের পর নেপাল ও ভুটানও দখল করতে চেয়েছিল চিন। তিনি বলেন, 'চিনা মাস্টারপ্ল্যানের একটি অংশ হল লাদাখ। গোটা হাত দখল করতে নেমেছে চিন। লাদাখ তার একটি আঙুল মাত্র। চিন আসলে ফাইভ ফিঙ্গার স্ট্র্যাটেজি মেনে কার্যকলাপ চালায়। তার একটা ক্ষুদ্র অংশ হল লাদাখ।'

সীমান্তে গতিবিধি বাড়াল নেপাল
এত কিছুর মাঝেও উত্তরাখণ্ডের পিথোরগড় জেলার ধারচুলা সংলগ্ন সীমান্তে গতিবিধি বাড়াল নেপাল৷ সীমান্তে ভারতের মালপার কালী নদীর পাশে হেলিপ্যাড তৈরি করে তারা৷ একইসঙ্গে এই এলাকায় একটি অস্থায়ী টিনের ছাউনি তৈরির কার্যকলাপও শুরু করা হয়েছে নেপালের তরফে৷












Click it and Unblock the Notifications