পরিবেশ বাঁচাতে বড় পদক্ষেপ ভারতের, আন্তর্জাতিক মঞ্চে ঘোষণা প্রধানমন্ত্রীর
পরিবেশ বাঁচাতে বড় পদক্ষেপ করার সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে ভারতে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন তিনি।
পরিবেশ বাঁচাতে বড় পদক্ষেপ করার সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে ভারতে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন তিনি। এই উদ্যোগে গোটা বিশ্বকে এগিেয় আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে মোদীর ঘোষণা
নয়ডায় বসেছিল রাষ্ট্রপুঞ্জের পরিবেশ পরিবর্তন সংকট নিয়ে আলোচনা সভা। সেই সভাতেই আবারও একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের ব্যবহারের বন্ধের জন্য গোটা বিশ্বকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই মঞ্চে দিয়েই ঘোষণা করেছেন ভারত পরিবেশ বাঁচাতে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করতে চলেছে। পরিবেশ বাঁচাতে গোটা বিশ্বের এই পদক্ষেপ করা উচিত বলে জানিয়েছেন তিনি।

অক্টোবর থেকে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার
গান্ধী জয়ন্তীর শুভ দিনে পরিবেশ সুরক্ষায় এই বড় পদক্ষেপ করতে চলেছে মোদী সরকার। গোটা দেশেই নিষিদ্ধ করা হচ্ছে ৬ রকমের প্লাস্টিকের জিনিস। প্লাস্টিকের ক্যারিব্যাগ, কাপ, প্লেট, ছোট জলের বোতল, স্ট্র, এবং কয়েকটি প্লাস্টিকের বাক্স। শুধু ব্যবহারের উপরেই নয়, প্লাস্টিকের এই সব জিনিসের উৎপাদন এবং আমদানি-রপ্তানির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হবে।

ভারতের এই উদ্যোগে গোটা বিশ্বকে সামিল হওয়ার বার্তা
শুধু ভারত নয় পরিবেশ সুরক্ষায় যেন গোটা দেশ এই উদ্যোগ নেয় তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক বছরের বর্ষায় শহরাঞ্চলে পর্যন্ত েয জলজমার সংকট তৈরি হয়েছিল তার মূলে রয়েছে এই প্লাস্টিকের দ্রব্যের ব্যবহার। এমনই দাবি করেছেন পরিবেশবিদরা। ১৫ অগস্ট লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ডাক দিেয়ছিলেন মোদী।

মোদীর ডাকে সাড়া
প্রধানমন্ত্রী এই আহ্বানে সাড়া দিয়ে এয়ার ইন্ডিয়া তার বিমানে সবরকম প্লাস্টিকের সামগ্রির ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গান্ধী জয়ন্তি থেকেই এই উদ্যোগ কার্যকর হবে বলে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এই একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের কারণে সমুদ্রের প্রাণীরা যে চরম সংকটে রয়েেছ তা গোটা বিশ্বের কাছে উদ্বেগের কারণ বলে জানিয়েছেন পরিবেশবিদরা।
|
উদ্যোগী একাধিক দেশ
তবে শুধু ভারত নয় উদ্যোগী হচ্ছে একাধিক দেশ। ইউরোপীয়ান ইউনিয়ন ২০২১ সালের মধ্যে প্লাস্টিকের ছুরি, কাঁটা চামচ, স্ট্র এবং ইয়ার বাড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। উদ্যোগী হয়েছে চিন। ধীরে ধীরে প্লাস্টিকজাত সামগ্রির ব্যবহার বন্ধ করা শুরু করে দিয়েছে চিন।












Click it and Unblock the Notifications