চিকিৎসা দেওয়ারও ক্ষমতা নেই! সব টাকা চলে আসছে কলকাতা কিংবা ভারতে! হিসাব দিলেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর
India-Bangladesh: প্রত্যেক বছর কয়েক হাজার বাংলাদেশি ভারতে চিকিৎসক করাতে আসেন! যার মধ্যে বেশির ভাগ মানুষ কলকাতার একাধিক হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। কিছু মানুষ যান ভেলোরে। ওপার বাংলার স্বাস্থ্য পরিকাঠামো এতটাই খারাপ যে সে দেশে বসবাদকারী একটা বড় অংশের মানুষ চিকিৎসার ক্ষেত্রে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার উপরেই ভরসা করে। কিছু মানুষ অবশ্য থাইল্যান্ডেও চিকিৎসা করাতে যান।
কিন্তু তা অনেক ব্যয় বহুল। বহু মানুষের কাছে তা সম্ভব হয়ে ওঠে না। এই অবস্থায় কলকাতা কিংবা দক্ষিণ ভারতের হাসপাতালগুলিই ভরসা ওপার বাংলার মানুষের কাছে (India-Bangladesh)। আর তাতে জানেন বাংলাদেশিরা জানতে ঠিক কত টাকা খরচ করে? একেবারে চমকে যাওয়ার মতো তথ্য।

সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর আহসান এইচ মনসুর। আর সেখানেই চাঞ্চল্যকর দাবি করেন (India-Bangladesh)। তাঁর কথায়, বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করেন। কি চমকে গেলেন তো?
শুধু তাই নয়, এই প্রসঙ্গে গভর্নর আরও বলেন, চিকিৎসার জন্য বেশিরভাগ বাংলাদেশের মানুষ ভারত এবং থাইল্যান্ডে যান। কারণ এই সমস্ত দেশের স্বাস্থ্য পরিষেবা এবং ব্যবস্থা বাংলাদেশের তুলনায় উন্নত, তা ওই অনুষ্ঠানে মেনে নিয়েছেন বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর। শুধু তাই নয়, বাংলাদেশের টাকা অন্য দেশে চলে যাওয়ায় তা যে চাপ তৈরি করছে তাও মেনে নিয়েছেন।
আহসান এইচ মনসুর সাহেবের কথায়, বিপুল এই খরচের বড় অংশ অনানুষ্ঠানিকভাবে পাঠানো হয়, যা দেশের ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ওপর যথেষ্ট চাপ তৈরি করে। এমনকী উন্নত চিকিৎসার জন্য বিদেশগামীদের এই প্রবণতা দেশের চিকিৎসা ব্যবস্থা যে কতটা দুর্বল তাও বিশ্বের সামনে প্রমাণ করছে বলেও মনে নিয়েছেন। আর এই অবস্থায় ভারতকে হুমকি কার্যত হাস্যকর বলছেন বিশ্লেষকরা।
সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা সহ একাধিক ইস্যুতে উত্তাল বাংলাদেশ। যার প্রভাব পড়ছে ভারতের সঙ্গে সম্পর্কে। এই অবস্থায় খালেদা জিয়ার দল সহ অনেকেই ভারত বিদ্বেষ মনোভাব দেখাচ্ছেন। এমনকী ভারতের পণ্য বয়কটের ডাক দিচ্ছেন। কিন্তু নুন্যতম চিকিৎসা করাতে যে দেশের মানুষকে অন্য দেশের দ্বারস্থ হতে হয় তাদের এমন হুঁশিয়ারি কতটা যুক্তিযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications