৮ টাকা বাড়ল তেলের দাম, আলু তো হাত দেওয়াই যাচ্ছে না! হাসিনাকে উপড়ে ফেলা বড় ভুল, বলছে বাংলাদেশ
Bangladesh-India: বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে! নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যত একেবারে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে বাজারে দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ ইউনূস সরকার। আলু, পেঁয়াজ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। যা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।
আর এর মধ্যেই ফের একবার দাম বাড়ল তেলের। প্রতি লিটার ৮ টাকা দাম বাড়ল বোতলজাত সয়াবিন তেলের। আর তা বাড়ার পর বাংলাদেশের মাটিতে সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকা (বাংলাদেশের মুদ্রায়)। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে (Bangladesh-India) ।

এ ছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৮৬০ টাকা ও খোলা পাম তেলের দাম ১৫৭ টাকা (বাংলাদেশের মুদ্রায়) রাখা হয়েছে। যা অবশ্যই সে দেশে কার্যত দারিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষের কাছে একেবারে আকাশ ছোঁয়া একটা ব্যাপার। অন্যদিকে আলুর দামও ভয়ঙ্কর ভাবে বাড়তে শুরু করেছে। বিশেষ করে বাংলা থেকে আলু রপ্তানি বন্ধ হতেই প্রবল চাপের মুখে বাংলাদেশ (Bangladesh-India)।
হু হু করে বাড়তে শুরু করেছে আলুর দাম। এই অবস্থায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে বাজারে নতুন আলু আসবে। আর তা আসলেই দাম কমবে। পরিস্থিতি যে উদ্বেগজনক তা এদিন মিটিং'য়ে কার্যত মেনে নিয়েছেন।
শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, আলু নিয়ে বাজারে একটা চূড়ান্ত অস্থিরতা তৈরি হয়েছে। আর তা থেকে পরিত্রাণ পেতে চাই। নতুন আলু আসতে হয়তো ৪ সপ্তাহ লাগবে। আশা করছি তিন সপ্তাহের মধ্যে আলুর দাম একটা জায়গায় চলে আসবে বলে মন্তব্য করেছেন ইউনূস সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। যা খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।
পরিস্থিতি এতটাই খারাপ যে, বাংলাদেশের মানুষের ক্রমশ ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, হাসিনার সরকারই তো ভালো ছিল। আর সেই আঁচ পেয়েই এদিনের এহেন তৎপরতা বলে মনে করা হচ্ছে (Bangladesh-India)।












Click it and Unblock the Notifications