পাকিস্তানের মদতে বহাল তবিয়তে রয়েছে মুম্বই, পাঠানকোট হামলার চক্রীরা, রাষ্ট্রপুঞ্জে ফের আক্রমণাত্মক ভারত

পাকিস্তানের মদতে বহাল তবিয়তে রয়েছে মুম্বই, পাঠানকোট হামলার চক্রীরা, রাষ্ট্রপুঞ্জে ফের আক্রমণাত্মক ভারত

ফের রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা করল ভারত। পাঠানকোট, পুলওয়ামা এবং মুম্বই হামলার জঙ্গিদের পাকিস্তান মদত এবং সুরক্ষা দুটোই দিচ্ছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধি রাজেশ পরিহার অভিযোগ করেছেন ২০০৮ সালে মুম্বই হামলা, ২০১৬ সালে পাঠানকোট হামলা আর ২০১৯ সালে পুলওয়া হামলার কথা গোটা বিশ্ব জানে। এই সব হামলার নেপথ্যে যাঁরা তাঁদের পাকিস্তান যত্ন করে নিজেদের দেশে রেখে দিয়েছে। তাদের সবরকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

পাকিস্তানের মদতে বহাল তবিয়তে রয়েছে মুম্বই, পাঠানকোট হামলার চক্রীরা, রাষ্ট্রপুঞ্জে ফের আক্রমণাত্মক ভারত

ইমরানের দেশ জঙ্গিদের যন্তে পুষে রেখেছে। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগে সরব হয়েছে পাকিস্তান। কয়েকদিন আগেই পুলওয়ামা হামলার বর্ষপুর্তি হয়েছে। ২০১৯ সালে লোকসভা ভোেটর আগে কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের গাড়ি নিশানা করে আত্মঘাতী হামলা চালানো হয়। তাতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পাক জঙ্গিদের হাত ছিল। সেকথা প্রমাণও হয়ে গিয়েছে।

পাকিস্তান সেই জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে রেখেছে। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের সন্ত্রাসবাদের মদত দেওয়ার অভিযোগ তুলে ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজে ওসামা বিন লাদেনকে শহিদা বলে মন্তব্য করেছিলেন। এর থেকেই স্পষ্ট পাকিস্তানে জঙ্গিদের মর্যাদা কতটা। যদিও এই প্রথম নয়, এর আগেও পাকিস্তানকে নিশানাকে এভাবেই রাষ্ট্রপুঞ্জে নিশানা করেছে ভারত। আগেও মুম্বই হামলার চক্রীকে পাকিস্তান বিশেষ নিরাপত্তা দিয়ে রেখেছে বলে অভিযোগ করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকার দাউদ ইব্রাহিমকে দেশে ফেরাতে তুমুল চেষ্টা চালাচ্ছে। পাকিস্তানের করাচিতে সরকারি নিরাপত্তায় বহাল তবিয়তে রয়েছেন দাউদ ইব্রাহিম। দাউদকে ঘরে ফেরাতে হাসিনা পার্কারের বাড়িতে আজ হানা দিয়েছিল ইডি। দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কার। ২০০৮ সালে মুম্বই বিস্ফোরণের ঘটনায় হাসিনা পার্কারের হাত ছিল বলে মনে করা হচ্ছে। সেকারণেই হাসিনা পার্কারের বাড়িতে অভিযান চালিয়ে দাউদের নাগাল পেতে চাইছে তারা। কিন্তু কিছুতাই দাউদের নাগাল পাচ্ছে না তারা। দাউদ ইব্রাহিম ছাড়াও একাধিক জঙ্গিকে পাকিস্তানে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+