'দুর্ভাগা ভারত' আখ্যায় করোনা পরিস্থিতি নিয়ে মোদীকে তোপ ইমরানের! হাস্যকর দাবি পাক প্রধানমন্ত্রীর

'দুর্ভাগা ভারত' আখ্যায় করোনার মর্মান্তিক অবস্থা নিয়ে মোদীকে তোপ ইমরানের! হাস্যকর টুইটে আজব দাবি পাক প্রধানমন্ত্রীর

এমন তুলনা স্কুলের পড়ুয়াদের মধ্যেও করা হয় কিনা জানা নেই! তবে পাকিস্তানের রাজনীতিতে কোণঠাসা ইমরান নিজের গুণগান গাইতে কোনও কসরৎ ছাড়ছেন না। তাঁর কাজের প্রশংসা ঘরোয়া বা বিশ্ব রাজনীতিতে সেভাবে না আসায়, এবার নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করে দিলেন ইমরান। যেখানে বিল গেটস থেকে শুরু করে বিশ্বের একাধিক তাবড় ব্যক্তিত্বের মুখে করোনা পরিস্থিতিতে ভারতের পদক্ষেপের সাপেক্ষে মোদীর প্রশংসা বহু জায়গা থেকেই এসেছে। এমন অবস্থায় ইমরান খানের সাম্প্রতিক টুইট অত্যন্ত হাস্যকর হিসাবে উঠে এসেছে বিশ্ব আঙিনায়।

 ইমরানের টুইট

ইমরানের টুইট

নিজের টুইটে এদিন ইমরান খান লেখেন, ' পাকিস্তান বিশ্বে এমন একটি সৌভাগ্যবান দেশ যেখানে হাসপাতালে বিশেষত ইনটেনসিভ কেয়ারে করোনার দেরে মৃতের সংখ্যা কমেছে। যা হয়নি আমাদের দুর্ভাগা প্রতিবেশী ভারতে।...' উল্লেখ্য, ইমরান খানের এই টুইটের প্রথম দফায় দুঁদে রাজনীতির চেয়ে নির্বুদ্ধিতাই বেশি ধরা পড়েছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের।

 ইমরানের আরও দাবি

ইমরানের আরও দাবি

এরপরই ইমরান খান জানান, '.. এই পজিটিভ ট্রেন্ড (পাকিস্তানে) সম্ভব হয়েছে বুদ্ধিদীপ্ত লকডাউনের নীতির জন্য। আর গোটা দেশ সরকারি এসওপি মেনেছে বলেই এমন টা করা গিয়েছে'। উল্লেখ্য, যে দেশে চিকিৎসকরা পিপিইর দাবি করে সরকারের পুলিশের হাতে ব্যাপক অত্যাচারের শিকার হয়েছেন, সেদেশের প্রধানমন্ত্রীর এমন দাবি অত্যন্ত হাস্যকর বলে মনে করছেন অনেকেই।

 ইদ পালন নিয়ে ইমরানের বক্তব্য

ইদ পালন নিয়ে ইমরানের বক্তব্য

সামনেই ইদ উল আজহা। আর তা যেন দেশে খুব একটা বড় ভাবে উদযাপিত না হয় , তার জন্য বার্তা দিয়েছেন ইমরান খান। নিজের সরকারর প্রশংসায় তিনি আগেই টুইটেই যেখানে লেখেন যে 'বুদ্ধিদীপ্ত লকডাউন' এর জন্য পাকিস্তানে করোনা পরিস্থিতি মোকাবিলায় করা গিয়েছে, সেখানে পরের টুইটেই ইমরান জানিয়ে ফেলেন , ' আগের ইদে যা হয়েছে তা যেন আর রিপিট না হয়, সেই সময় এসওপিকে মানা হয়নি। আমাদের হাসপাতালগুোলভর্তি হয়ে গিয়েছিল। ... ' এরফলে পাকিস্তানে লকডাউনের নামে কী প্রহসন চলছে তা ইমরানের নিজের টুইটেই প্রকাশিত হয়ে যায়।

পাকিস্তানের করোনা রোগীদের বাস্তব অবস্থা

পাকিস্তানের করোনা রোগীদের বাস্তব অবস্থা

করোনার জেরে গোটা পাকিস্তান বিধ্বস্ত হলেও, সেখানে সঠিকভাবে টেস্টিং হচ্ছে না বলেই দাবি ইমরান বিরোধীদের। আর সঠিক পর্যায়ের টেস্টিং না হওয়াতেই পাকিস্তানে করোনার আসল সংখ্যাটাও বেরিয়ে আসছে না। অন্যদিকে, ইসলামাবাদের নৃশংস সরকার পাকিস্তানের করোনা রোগীদের পাক অধিকৃত কাশ্মীরে ফেলে রেখে যাচ্ছে। কোনও কোনও করোনা রোগীকে কাশ্মীর সীমান্ত দিয়ে ভারতে ঢোকানোরও চেষ্টা করেছে পাকিস্তান। এমন এক নীতির অধিকারী ইমরান সরকারের নয়া টুইট বিশ্ব রাজনীতির দরবারে হাস্যকর বার্তা বলেই বিশ্লেষকদের দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+