কংগ্রেসের আগে চিনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক, একাধিক নিয়ম পরিবর্তনের সম্ভাবনা
কংগ্রেসের আগে চিনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক
চিনের কমিউনিস্ট পার্টির ১৯ তম কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়। মূলত সংবিধানের নীতি ও খসড়ার বেশ কিছু সংশোধনীর জন্য চিনের কমিউনিস্ট পার্টি একটি পূর্ণাঙ্গ অধিবেশনের ডাক দেয়। এই অধিবেশনে কমিউনিস্ট পার্টির ১৯ তম কেন্দ্রীয় কমিটির ৩০০ জনের বেশি সদস্য অংশগ্রহণ করেন।

রবিবার চিনের কমিউনিস্ট পার্টির বৈঠকে আগামী দুই দশকের এজেন্ডা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শি জিনপিং তৃতীয় মেয়াদে চিনের প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কর্মীদের মধ্যে ব্যাপক পরিবর্তন আনতে বদ্ধ পরিকর। সেই বিষয়েও পার্টির ১৯ তম কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়।
১৬ অক্টোবর থেকে চিনের ২০ তম পার্টি কংগ্রেসের বৈঠক হবে। সেখানে কেন্দ্রীয় কমিটির অনেক সদস্য অবসর নেবেন। তার আগেই সিপিসির সংবিধান নীতি ও খসড়া সংশোধনীর অনুমোদনের জন্য সপ্তম প্লেনাম নামের একটি বার্ষিক পূর্মাঙ্গ অধিবেশনের ডাক দেওয়া হয়। মনে করা হচ্ছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী পাঁচ বছরের জন্য সিপিসির রূপরেখা দেবেন। এছাড়াও চিনা কমিউনিস্ট পার্টি দলের অভ্যন্তরে বেশ কিছু সংশোধন করবে। পাশাপাশি নতুন পলিট ব্যুরো বা কেন্দ্রীয় কমিটিও বেছে নেবে।
নতুন সংশোধনে দলের নেতৃত্ব দেওয়ার জন্য শি জিনপিংয়ের ক্ষমতাকে আরও খানিকটা বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। যার জেরে আগামী পাঁচ বছরে শি জিনপিংয়ের ক্ষমতা দলের অভ্যন্তরে আরও বাড়বে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো মনে করছে। এছাড়াও রবিবারের বৈঠকে গত পাঁচ বছরের কার্যক্রম পর্যালোচনা করা হবে। পাশাপাশি শি জিনপিংয়ের সঙ্গে চিনা কমিউনিস্ট পার্টি তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন বলে মনে করা হচ্ছে। প্রতিটি অভিজ্ঞতার পঙ্খানুপুঙ্খের পর্যালোচনা হবে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক, দেশের অভ্যন্তরের পরিস্থিতি সহ একাধিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
২০১৭ সালে চিনা কমিউনিস্ট পার্টির বৈঠকে সংবিধান আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা বাড়ানো হয়। সেই বৈঠকে মাও সেতুং এবং দেং জিয়াওপিং-এর সমকক্ষে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে উন্নীত করা হয়। চিনের প্রেসিডেন্ট থাকাকালীন শুধু মাও সেতুং এবং শি জিনপিংকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। চিনা কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে একটি নতুন যুগের সূচনা হবে অবিহিত করা হয়। চিনের সেই নতুন যুগেকর চালকের আসনে বসানোর জন্য শি জিনপিংকে সম্মান দেওয়া হয়।












Click it and Unblock the Notifications