ভারত-পাকিস্তান যুদ্ধ হলে জানেন বাংলাদেশ কোনদিকে থাকবে? উত্তর চমকে দেবে! টাটকা হবে ৭১ এর ইতিহাস?
India-Bangladesh: পহেলগাঁও ইস্যুতে (Pahalgam Terror Attack) ক্রমশ বাড়ছে উত্তেজনা! বিশেষ করে ভয়াবহ এই জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের (India-Pakistan War) মধ্যে বাড়ছে উত্তেজনা। ক্রমশ যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই দু'দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তান সীমান্তে সেনা বাড়িয়েছে। যা খবর, ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় সীমান্তে ঘাঁটিগুলিতে আর্মি মোতায়েন করেছে পাকিস্তান। এমনকী বাংলাদেশের আকাশকে ব্যবহার করে পাকিস্তান ভারতে হামলা চালাতে পারে বলেও এক গোয়েন্দা রিপোর্টে জানা যাচ্ছে।
যা নিয়ে বিশেষ সতর্ক ভারত। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ হলে এবার জানেন কার পক্ষে থাকবে বাংলাদেশ। ৭১ এর সময় ভারত যেভাবে সে দেশের পাশে ছিল সেই কৃতজ্ঞতা কি দেখাবে বাংলাদেশ (India-Bangladesh) ? এই জল্পনার মধ্যেই বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হচ্ছে তা আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব।

এমনকি ভারত-পাকিস্তান চাইলে বাংলাদেশ মধ্যস্থতা করতে রাজি বলেও জানান ইউনূসের উপদেষ্টা। তবে আগবাড়িয়ে বাংলাদেশ কিছু করবে না বলেও মন্তব্য। এই প্রসঙ্গে বাংলাদেশের সংবাদমাধ্যমকে উপদেষ্টা বলেন, আমাদের অবস্থান স্পষ্ট, ''আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি, বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতময় সম্পর্ক আছে। কিন্তু আমরা চাই না এখানে কোনো বড় কোনো সংঘাত সৃষ্টি হোক'' । এমনকী এই অঞ্চলের মানুষের নিরাপত্তা কিংবা কোনও বিপদ হতে পারে তা ম|োটেই কাম্য নয় বলেও মন্তব্য করেন।
তৌহিদ হোসেনের কথায়, ভারত এবং পাকিস্তান আলাপ-আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করুক। একাধিক দেশ মধ্যস্থতা করার কথা জানিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশও রাজি আছে। তবে আগ বাড়িয়ে কিছু করার পক্ষে অন্তবর্তী সরকার নয় বলেও স্পষ্ট করে দিয়েছেন।
উপদেষ্টার কথায়, ''এ মুহূর্তে আমাদের মধ্যস্থতা করার মতো কোনো ভূমিকা নেওয়া উচিত। আমরা চাইব, তারা নিজেরা নিজেরা সমস্যার সমাধান করুক। তারা যদি আমাদের সহায়তা চায়, আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাব। কিন্তু তার আগে আমরা আগবাড়িয়ে কিছু করতে চাই না।''
India-Bangladesh: কোন পক্ষে থাকবে বাংলাদেশ?
ভারত এবং পাকিস্তানের মধ্যে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে চাপে বাংলাদেশ। তবে কোনও পক্ষে থাকতে রাজি নন। এই প্রসঙ্গে বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, যে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সরাসরি প্রভাবিত হবে না বাংলাদেশ। কোনো পক্ষ ঢাকা নেয়নি। আর এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications