ব্রিটেনকে টপকে কীভাবে করোনা মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় হল ব্রাজিল

ব্রিটেনকে টপকে কীভাবে করোনা মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় হল ব্রাজিল

যুক্তরাজ্য ব্রিটেনকে ছাড়িয়ে মৃত্যুর সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পর বিশ্বে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে মৃতের তালিকায় জায়গা করে নিল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন সেদেশে। এতদিন দ্বিতীয় স্থানে ছিল যুক্তরাজ্য ব্রিটেন। তবে এবার যুক্তরাজ্যকে তৃতীয় স্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থান দখল করল ব্রাজিল।

যুক্তরাজ্য ব্রিটেনে কমছে

যুক্তরাজ্য ব্রিটেনে কমছে

যুক্তরাজ্য ব্রিটেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯৫০ জন। যার মধ্যে মারা গিয়েছেন ৪১ হাজার ৪৮১ জন। একসময় মারাত্মক হারে ব্রিটেনে ভাইরাস সংক্রমণ হলেও মে মাসের শুরু থেকে তা কিছুটা কমতে শুরু করে। এবং বর্তমানে সে দেশের সংক্রমণের সংখ্যা অনেকটাই কমে এসেছে।

দ্বিতীয় স্থানে ব্রাজিল

দ্বিতীয় স্থানে ব্রাজিল

যুক্তরাজ্য ব্রিটেনকে টপকে দ্বিতীয় স্থানে চলে গেল ব্রাজিল। এই মুহূর্তে ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ২৯ হাজার ৯০২ জন। তার মধ্যে মারা গিয়েছেন ৪১ হাজার ৯০১ একজন মানুষ। ব্রাজিলে রোগের সঙ্গে লড়াই করছেন সাড়ে তিন লক্ষ মানুষ। যার মধ্যে ৮ হাজারের বেশি মানুষ সংকটজনক অবস্থায় রয়েছেন।

পরে সংক্রমণ শুরু

পরে সংক্রমণ শুরু

ব্রাজিলে অন্যান্য দেশের তুলনায় অনেকটা পরে সংক্রমণ শুরু হয়। এপ্রিলের শুরুতে সেদেশে সংক্রমণ ছিল মাত্র সাড়ে পাঁচ হাজার। সেটা মে মাসের শেষে গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ১৪ হাজারে। তারপর এই মাত্র ১২ দিনের মধ্যেই নতুন করে ৩ লক্ষের বেশি মানুষ সেদেশে আক্রান্ত হয়েছেন।

লাফিয়ে বাড়ছে মৃত্যু

লাফিয়ে বাড়ছে মৃত্যু

ব্রাজিলে মার্চ মাসের শেষ অবধি মাত্র ২০০ জনের মৃত্যু হয়েছিল। এপ্রিল মাসের শেষে তা গিয়ে পৌঁছয় ৫৯০০ জনে। এবং মে মাসের শেষে তা ২৯ হাজার ছাড়িয়ে যায়। তারপরের ১২ দিনের মধ্যেই আরও ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যার ফলে এই মুহূর্তে ব্রাজিলে মৃত্যুর হার বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+