ক্যাপিটলে হামলার দিন পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প! কী বললেন হিলারি
ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি পদ থেকে বিদায়ের আগের দিন তাঁকে ফের একবার নিশানা করে বড় অভিযোগ আনলেন হিলারি ক্লিন্টন। তিনি মার্কিন সংসদের স্পিকার ন্যান্সি পেলোসিকে এক আলোচনায় দাবি করেছেন, যেদিন ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা হয়েছে, সেদিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে।

হিলারি বলেছেন, তিনি ট্রাম্পের ফোন রেকর্ড দেখতে চান। এবং নিশ্চিত হতে চান যে সেদিন তিনি পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন কিনা।
২০১৬ সালের মার্কিন নির্বাচনে এই ডোনাল্ড ট্রাম্পের কাছেই রাষ্ট্রপতি পদের লড়াইয়ে হেরে গিয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দাঁড়ানো হিলারি ক্লিন্টন।
বুধবার আনুষ্ঠানিকভাবে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন জো বাইডেন। এবারের ভোটে তিনি ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে প্রথমবার মার্কিন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন। দীর্ঘ টালবাহনার পরে অবশেষে বাধ্য হয়ে ট্রাম্প হার স্বীকার করেছেন।












Click it and Unblock the Notifications