অগাস্টেই তাপমাত্রা চড়বে ৪৬ ডিগ্রি সেলসিয়াস, তীব্র দহন নিয়ে সাগর থেকে ধেয়ে আসছে তাপপ্রবাহ
অগাস্টেই তাপমাত্রা চড়বে ৪৬ ডিগ্রি সেলসিয়াস, তীব্র দহন নিয়ে সাগর থেকে ধেয়ে আসছে তাপপ্রবাহ
এক দিকে যখন বর্ষণে বিদ্ধ গোটা ভারত তখনই ইউরোপে আবহাওয়া নিয়ে নতুন বিপদের কথা শোনালেন আবহাওয়াবিদরা। অগস্ট মাসে ইউরোপের দুই দেশে তাপপ্রবাহ আছড়ে পড়তে চলেছে। যে অঞ্চলকে শীত প্রধান বলে মনে করা হত সেই সব দেশে গ্রীষ্মের দহন বাড়ছে। অগস্টের শেষের দিকে তীব্র দহন শুরু হবে এই দুই দেশে। তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত পৌঁছে যেতে পারে। শুরু হবে প্রবল তাপপ্রবাহ।

তাপমাত্রা বাড়ছে ইউরোপের
ইউরোপের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গত কয়েক বছরে অবিশ্বাস্য হারে বাড়তে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশের তাপমাত্রা। কয়েক বছর আগে প্রবল তাপমাত্রা বৃদ্ধি দেখা গিয়েছিল গ্রিসে। তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রা। অস্বাভাবিক গরমে নাভিশ্বাস দশা হয়েছিল গ্রিসের বাসিন্দাদের। কয়েকদিন আগে কানাডার তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়েছিল। সেখানে তীব্র গরমে একাধিক ব্যক্তির মৃত্যু হযেছে। এই ধরনের গরম ইউরোপ এবং আমেরিকায় এক প্রকার অস্বাভাবিক বলা চলে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই তাপমাত্রার বৈপরিত্য তৈরি হচ্ছে বলে জানিেয়ছেন আবহাওয়াবিদরা।

৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে তাপমাত্রা
এবার প্রমাদ গুণছে ইউরোপ। অগাস্ট মাসের শেষের দিকে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিদরা। শুধু স্পেন, ইতালি নয় গ্রিসেও তার প্রভাব পড়বে। ইতিমধ্যেই গ্রিসের তারমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার গ্রিসের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। তাপমাত্রার এই চরম পরিস্থিতি ধীরে ধীরে ছড়াতে শুরু করেছে স্পেন, ইতালি, পোর্তুগালেও। এতেই সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়া বিদরা। কারন এই দেশগুলিতে শীতের দাপট বেশি থাকলে গরম ভয়ানক মাত্রায় পড়ে না। কিন্তু গত কয়েক বছর ধরে দীর্ঘস্থায়ী হচ্ছে গরম। এবং তাপমাত্রাএ ৪৭ ডিগ্রি সেলসিয়ােসর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এবারও তার বদল হয়নি।

তাপ প্রবাহের সতর্কতা
ইতিমধ্যেই স্পেন, ইতালিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কারণ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেলেই তাপপ্রবাহ শুরু হয়ে যায়। এবার সমুদ্রের উষ্ণতা থেকে তাপ বাড়তে শুরু করেছে। সেই গরম হাওয়া ঢুকছে ভূখণ্ডে। সমুদ্র থেকে তাপ প্রবাহ ধেয়ে আসতে চলেছে স্পেন-ইতালির দিকে। ইউরোপের এই অংশে একটা উষ্ণতার বলয় তৈরি হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সেকারণেই অগস্ট মাসেও তাপমাত্রা ভয়নক হারে বাড়তে শুরু করেছে। সাধারণ এই অগস্ট মাসে গরম যেতে শুরু করে ইউরোপ থেকে। সেপ্টেম্বর পড়তেই হালকা হালকা ঠান্ডা পরতে শুরু করে। কিন্তু সেটা এবার হচ্ছে না। উল্টে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গরম দীর্ঘায়িত হতে শুরু করেছে। শুধু স্পেন এবং ইতালি নয়, গ্রিস, তুরস্কেও তাপপ্রবাহ হবে সপ্তাহান্তে এমনই সতর্কতা জারি করা হয়েছে। তুরস্কে তীব্র গরমে দাবানল দেখা দিয়েছে।

জলবায়ু পরিবর্তনের জের
জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট হতে শুরু করেছে বিশ্বের একাধিক দেশে। আইপিসিসির রিপোর্টে প্রকাশ্যে এসেছে পৃথিবীর তাপমাত্রা ভয়ানক হারে বাড়তে শুরু করেছে। সমুদ্রের জলের উষ্ণতা বাড়ছে। সেকারণে একাধিক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়আছড়ে পড়ছে ভূখণ্ডে। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে জলস্তরও বাড়তে শুরু করেছে। ভারতের ১২টি শহর জলের তলায় চলে যাবে আগামী ৮০ বছরের মধ্যে এমনই জানিয়েছেন গবেষকরা। জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন দেশে প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। জার্মানিতে বিধ্বংসী বন্যা তার অন্যতম ফল। বন্যায় প্রায় কয়েকশো লোকের প্রাণ গিয়েছে।












Click it and Unblock the Notifications