রাজ উপাধির ত্যাগের পাশাপাশি কর বাবদ ২.৪ মিলিয়ন পাউন্ড কর শোধ করতে হবে হ্যারি ও মেগানকে
রাজ উপাধির ত্যাগের পাশাপাশি কর বাবদ ২.৪ মিলিয়ন পাউন্ড কর শোধ করতে হবে হ্যারি ও মেগানকে
মেগান মর্কেল এবং প্রিন্স হেনরি কিছুদিন আগেই রাজ পরিবারের প্রথম সারির সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রানিকে জানিয়েছেন। যুবরাজ এবং তার স্ত্রীয়ের এহেন সিদ্ধান্তে পূর্ণ সমর্থনও মিলেছে রানি দ্বিতীয় এলিজাবেথের।

গতকাল রাতে এক বিবৃতি প্রকাশ করে মহারানীও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওই দুজন আর কোনও ভাবেই রাজ পরিবারের উপাধি ব্যাবহার করতে পারবেন না। যদিও ওই দুজনের ব্যাপারে এখনও অনেক সিদ্ধান্ত নিতে বাকি বলেই জানিয়ে দিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
বাকিংহাম প্যালেস থেকে এক দীর্ঘ বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে যে এই নতুন মডেল ২০২০ এর বসন্তের পর থেকে কার্যকরী করা হবে। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে ফ্রগমোর কটেজ পুনর্নির্মাণের জন্য প্রিন্স এবং মেঘান কে তাদের সার্বভৌম কর হিসাবে ২.৪ মিলিয়ন পাউন্ড শোধ করতে হবে, যা তাদের পরিবারের মধ্যেই থাকবে।
মেঘান এবং প্রিন্স হেনরি কে আশীর্বাদও করেন রানি। তিনি বলেন,“হ্যারি, মেঘান, এবং অর্চি আমাদের পরিবারের সকলের খুব ভালোবাসার মানুষ ছিল। দীর্ঘ দুবছর ধরে তারা যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে তাও আমি স্বীকারও করছি।” তবে হ্যারির এই সিদ্ধান্ত হঠকারিতার বশে না, অনেক মাস ধরে আলোচনা করেই যে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, সে কথাও জানিয়েছেন রানি। রানির এহেন বিবৃতিও মেঘান এবং হ্যারির সাথে আলোচনা করেই প্রকাশ করা হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications