Hafiz Saeed: ছেলে ভোটে লড়ছে, পাকিস্তানে কি করছে হাফিজ সইদ ?
পাকিস্তানেই আছেন মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদ। কিন্তু তিনি পাকিস্তানের জেলে আছেন। সেখানে ৭৮ বছরের কারাদণ্ডের সাজা কাটছেন তিিন। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। তাঁর বিরুদ্ধে নাকি সাত সাতটি জঙ্গি নাশকতার মামলা রয়েছে।
ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জ হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে। এদিকে পাকিস্তানের করাচি থেকে হাফিজ সইদের ছেলে ভোটে লড়ছে। কাজেই প্রশ্ন উঠতে শুরু করেছিল পাকিস্তানকি তাহলে হাফিজ সইদকে মদত দিতে শুরু করেছে। এই িনর্বাচনী আবহের মধ্যেই শেষে এই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদ। তাঁর জঙ্গি সংগঠনের নাম জামাত-উদ-দাওয়া। ভারত একাধিকবার পাকিস্তান সরকারকে মুম্বই হামলার ঘটনায় হাফিজ সইদের চক্রান্তের প্রমাণ দিয়েছে। তারপরেই পাকিস্তান তাঁকে ভারতের কাছে হস্তান্তর করেিন। এই নিয়ে রাষ্ট্রপঞ্জে নালিশ পর্যন্ত জানিয়েছিল ভারত। এমনকী জঙ্গি নেতা হাফিজ সইদকে নিরাপদ আশ্রয়ে রেখে নাশকতায় পাকিস্তান মদত দিচ্ছে বলেও অভিযোগ করেছিল ভারত।
তারপরেই হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। জানা গিয়েছে ২০১২ সাল থেকে নাকি পাকিস্তানের জেলে রয়েছেন হাফিজ সইদ। সেখানে ৭৮ বছরের কারাদণ্ডের সাজা কাটছেন তিনি। তাঁর বিরুদ্ধে ৭টি নাশকতার মামলা রয়েছে। হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী আফিজ আবদুল সালাম ভুটারিও মারা গিয়েছে। পাঞ্জাব প্রদেশে একটি এনকাউন্টার চলাকালীন নাকি সে মারা যায়।
এদিকে আবার প্রকাশ্যে এসেছে যে হাফিজ সইদের ছেলে তালহা সইদ নাকি পাকিস্তােনর সাধারণ িনর্বাচনে প্রার্থী হয়েছেন। পাকিস্তানের লাহোর থেকে প্রার্থী হয়েছেন তিনি। পাকিস্তান মর্কজ মুসলিম লিগের টিকিটে প্রার্থী হয়েছেন তালহা। তাঁর বিরুদ্ধেও পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কেন্দ্র থেকেই প্রার্থী হয়েছেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications