ট্রাম্পের ওপরে প্রাণঘাতী হামলার কিছুক্ষণের মধ্যে আরও বন্দুকবাজের তাণ্ডব! বার্মিংহামে মৃত সাত, আহত বেশ কয়েকজন
যে দেশে যেখানে সেখানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়, সেখানে এর থেকে কম কিছু হতে পারে না। শনিবার সন্ধেয় পেনসিলভেনিয়ায় বন্দুরবাজের হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণের মধ্যে বার্মিংহামের এক নাইট ক্লাবে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে চারজনের, আহত হয়েছেন বেশ কয়েকজন।
বার্মিংহাম পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত প্রায় ১১ টা নাগাদ ২৭ নম্বর স্ট্রিট নর্থের এক নাইট ক্লাবে কয়েকজন বন্দুকবাজ হামলা চালায়। পুলিশ জানিয়েছে, নাইট ক্লাবের ভিতরে ও ফুটপাতে দুই মহিলা এবং এক পুরুষের দেহ পাওয়া গিয়েছে।

অন্যদিকে, বার্মিংহামের এক পুলিশ কর্তাকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, গুলিতে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। কিছু লোক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তবে যে বা যারা গুলি চালিয়েছিল, তাদের শনাক্ত করা যায়নি। কেন গুলি চালানো হয়েছিল, তাও জানা যায়নি।
হামলাকারীদের গ্রেফতারে সিসিটিভি ক্যামেরা ও স্থানীয়দের সহায়তা নেওয়া হচ্ছে। আমেরিকার বন্দুকবাজের হামলা কার্যত স্বাভাবিক বলেই ধরে নেওয়া হয়। এই বছরে ২৯৩ টি এই ধরনের ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, শনিবার সন্ধেয় বার্মিংহামে আরও একটি গুলি চালানোর ঘটনা ঘটেছে। ডিওন সামার ড্রাইভের ১৭০০ ব্লকে একটি গাড়িতে গুলি চালানো হয়। যেখানে তিনজনের মৃত্যু হয়েছে। এই হামলায় মৃতদের তালিকায় পাঁচ বছরের একটি শিশুও রয়েছে।
তবে শনিবার সন্ধেয় পেনসিলভেনিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের ওপরে হামলার ঘটনায় আক্রমণকারীকে গুলি করে মেরেছে সিক্রেট সার্ভিসের কর্মীরা।












Click it and Unblock the Notifications