আমেরিকায় মহামন্দার আশঙ্কা, করোনা সঙ্কটের মাঝেই বেকার ৩ কোটি ৩০ লক্ষ মানুষ
করোনা মহামারি ক্রমেই আরও ভয়াভহ চেহারা নিচ্ছে গোটা আমেরিকা জুড়েই। সূত্রের খবর, গোটা এপ্রিল মাসে আমেরিকায় চাকরি হারিয়েছেন ২ কোটি ৫ লক্ষ মানুষ। ১৯৩০ সালের গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার পরে এটাই আমেরিকার সবচেয়ে বেশি বেকারত্বের ঘটনা বলে জানা যাচ্ছে।

গত সপ্তাহেই বেকার ভাতার জন্য আবেদন ৩০ লক্ষ মানুষের
বর্তমানে আমেরিকার মোট চাকুরিজীবীদের ২০ শতাংশই কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, হত সপ্তাহেই নতুন করে বেকার ভাতার জন্য আবেদন করতে দেখা যায় ৩০ লক্ষ মানুষকে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে এখনও পর্যন্ত বেকার ভাতার জন্য মোট আবেদনকারীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৩০ লক্ষে।

বেকারত্বের হার নিয়ে আশঙ্কা প্রকাশ মার্কিন কর্মকর্তাদেরও
ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও দেশে বেকারত্বের হার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। মে মাসে অবস্থা ক্রমেই আরও শোচনীয় হয়ে উঠছে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, চলতি মাসেই আমেরিকার অর্থনৈতিক মন্দা সূচকের আরও নিম্নগামী হতে পারে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অবস্থার থেকেও শুরু হয়েছে কঠিন সঙ্কট
এদিকে আমেরিকার শ্রম মন্ত্রক ৮ই মে এক রিপোর্টে বলেছে, লকডাউনের কারণে গত মাসে বেকারত্ব বেড়েছে প্রায় ১৪.৭ শতাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় সৃষ্ট হওয়া আর্থিক মন্দার সময়েও এই হার ছিল ১০.৮ শতাংশ। বর্তমান হার সেটাকেও ছাপিয়ে গেছে।

প্রতি ৫ জনে কাজ হারিয়েছেন ১ জন চাকুরিজীবী
পাশাপাশি শ্রম দপ্তর জানাচ্ছে, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই এখানে দোকান, কল কারখানা, রেস্টুরেন্ট এবং স্পোর্টস লীগ সহ আমেরিকান অর্থনীতির বিশাল বিশাল ক্ষেত্র গুলি বন্ধ রয়েছে। পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতি ৫ জন চাকুরিজীবীর মধ্যে বর্তমানে কাজ হারিয়েছেন ১ জন। এদিকে ইতিমধ্যেই গোটা আমেরিকায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ লক্ষের কাছাকাছি মানুষ। মারা গেছেন প্রায় ৮২ হাজার মানুষ।












Click it and Unblock the Notifications