করোনার জেরে আর্থিক মন্দা কাটিয়ে উঠতে লেগে যেতে পারে দীর্ঘ পাঁচ বছর সময়! আশঙ্কা খোদ বিশ্বব্যাঙ্কের
মন্দা কাটাতে লাগবে ৫ বছরেরও বেশি সময়, আশঙ্কা বিশ্বব্যাঙ্কের
করোনা ভাইরাসের ধাক্কায় তীব্র আর্থিক মন্দা গোটা বিশ্ব জুড়েই। ইতিমধ্যেই চলতি অর্থবর্ষে ভারতের ক্ষেত্রে ৯ শতাংশ পর্যন্ত জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি। এবার ক্ষেত্রে আরও আশঙ্কার কথা শোনাতে দেখা গেল বিশ্বব্যাঙ্ককে।

মন্দা কাটাতে লাগবে ৫ বছরের বেশি সময়
এদিকে করোনার ধাক্কায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রায় ২৪ শতাংশ জিডিপি সঙ্কোচনের মুখে পড়েছে ভারত। ভারতের পাশাপাশি তীব্র আর্থিক মন্দার নাগপাশে ইংল্যান্ড, আমেরিকার মতো একাধিক উন্নত দেশও। এমতাবস্থায় বিশ্বব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ সাফ জানাচ্ছেন, করোনা কেটে গেলেও বৈশ্বিক অর্থনীতি এই তীব্র মন্দা কাটতে পাঁচ বছরেরও বেশি সময় লাগতে পারে।

লকডাউনকেই কাঠগড়ায় তুলছেন বিশ্বব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ
এদিকে করোনা ঠেকাতে এখনও একাধিক দেশেই চলছে স্থানীয় ভিত্তিতে লকডাউন। জারি রয়েছে করোনা বিধিনিষেধও। জীবনযাত্রা আগের থেকে স্বাভাবিক হলেও এখনও বন্ধ স্কুল, কলেজ, ধর্মী প্রতিষ্ঠান, কল কারখানা। আর তার জেরেই প্রায় প্রতিটি দেশেই থমকেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিশ্বব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ কারম্যান রেইনহার্ট আরও বেশ কিছু আশঙ্কার কথা শোনান।

কি বললেন কারম্যান রেইনহার্ট ?
বৃহঃষ্পতিবার এই প্রসঙ্গে তিনি বলেন, " খুব সম্ভবত লকডাউন গুলি সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করা হলেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। কিন্তু মন্দা কেটে বিশ্ব অর্থনীতিতে পুরোপুরি আগের অবস্থা ফিরে আসতে পাঁচ বছরের বেশি সময় লেগে যেতে পারে।" আর এর জেরেই ধনী-দরিদ্র বৈষম্যের পরিমাণও অচিরেই আরও প্রকট হবে বলে তার মত।

দারিদ্রসীমার নীচে ৫ কোটি মানুষ
এদিকে গত ২০ বছরের পরিসংখ্যান অনুসারে করোনা মহামারীর জেরেই চলতি বছরেই বিশ্বজুড়ে অনেকটাই বেড়ে গেছে দারিদ্র্যতার পরিমাণ। রেইনহার্ট বলেন, অন্যান্য দেশের তুলনায় মহামারী-জনিত মন্দা বেশ কয়েকটি দেশে দীর্ঘস্থায়ী হবে। যার জেরে বাড়বে সামাজিক বৈষম্য। সর্বাধিক ক্ষতি হবে হবে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলি। এদিকে করোনা সঙ্কটের জেরে বিশ্বের প্রায় ৫ কোট মানুষ নতুন করে দারিদ্রসীমার নীচে চলে যেতে পারে বলে আগেই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications