Anmol Bishnoi: সিদ্দিকি থেকে মুসেওয়ালা খুনের 'মাস্টারমাইন্ড', আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল
Anmol Bishnoi: আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) ভাই আনমোল বিষ্ণোই। গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। নভেম্বরের শুরুর দিকেই আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট (Non Bailable Warrant) জারি করা হয়েছিল।
মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনে ও বলিউড তারকা সলমন খানের বাড়ির সামনে গুলি চালনার ঘটনা আনমোলের নির্দেশেই হয়েছিল বলে দাবি পুলিশের। এরপরই আনমোলকে ভারতে প্রত্যর্পণ করানোর বন্দোবস্ত শুরু করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এনআইয়ের দায়ের করা ২টি মামলাতেও অভিযুক্ত আনমোল। এছাড়াও ১৮টি অন্যান্য ফৌজদারি মামলা রয়েছে আনমোলের বিরুদ্ধে।

জেলবন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। পঞ্জাবের ফজ়িলিকার বাসিন্দা আনমোল। আনমোলকে ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনে (Sidhu Moose Wala Murder) অভিযুক্ত আনমোল বিষ্ণোই। মুসেওয়ালা খুনে অস্ত্র থেকে শুরু করে সমস্তভাবে আততায়ীদের আনমোল সাহায্য করেছিল বলে চার্জশিটে উল্লেখ করে এনআইএ।
গত এপ্রিলের ১৪ তারিখ মুম্বইয়ের বান্দ্রায় বাইকে করে ২ দুষ্কৃতী এসে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালায় (Salman Khan)। মুম্বই পুলিশ দাবি করে ধৃতরা লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ও আনমোলের সঙ্গে সরাসরি যোগ রয়েছে। পাসপোর্ট জাল করে গত বছর ভারত ছেড়ে পালায় আনমোল। ভারত ছেড়ে কানাডায় গিয়ে আনমোল বসবাস করছিল বলে সূত্রের খবর।
১২ অক্টোবর সন্ধেয় মুম্বইয়ের বান্দ্রা পূর্বে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপির অজিত গোষ্ঠীর নেতা বাবা সিদ্দিকিকে (Baba Siddiqui Murder) গুলি করে খুন করে তিন আততায়ী। এই তিন আততায়ীর সঙ্গেও আনমোলের যোগ ছিল বলে জানায় পুলিশ। পুলিশের দাবি, জেরায় ওই আততায়ীরা জানিয়েছে মুম্বই জুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করেছিল আনমোল। তার প্রধান শাগরেদ শুভম লঙ্কারকে দিয়ে অপরাধ সংঘটিত করাত আনমোল।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications