Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'গর্ভপাত' নিয়ে গনভোট, সবিতা'কে ভোলেনি আয়ারল্যান্ড

ভারতীয় দন্ত চিকিৎসক সবিতা হলপ্পনভরের মৃত্যুতে যে আন্দোলন গড়ে উঠেছিল তা আজ আয়ারল্যান্ডের গর্ভপাত নিয়ে গণভোটে পৌঁছেছে।

এক ভারতীয় বংশোদভূত ডাক্তারের মৃত্যুকে ঘিরে যে আন্দোলন দানা বেধেছিল, আজ তাই পৌঁছল ভোটের বাক্সে। আয়ারল্যান্ডের ইতিহাসে ২৫ মে তারিখটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ এদিন ইউরোপের অন্যতম রক্ষণশীল ক্যাথলিক সমাজের দেশ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক গনভোট। যে গনভোটের প্রশ্নটা ছিল আইরিশ সমাজে অ্যাবরশন অর্থাৎ গর্ভপাত স্বীকৃতি পাবে, কি পাবে না। ভোট যেভাবে পড়েছে, তাতে অনুমান করা হচ্ছে বদলে যাবে সমাজের অনুশাসন। স্বীকৃতি পাবে গর্ভপাতের অধিকার। স্বয়ং প্রধাণমন্ত্রী লিও ভরদকর গর্ভপাতের পক্ষে আছেন। তিনি এদিনের ভোটকে 'ওয়ান্স ইন আ জেনারেশন চান্স' বলেছেন।

 গর্ভপাত নিয়ে গনভোট আয়ারল্যান্ডে

তবে আইরিশ রক্ষণশীল সমাজের পক্ষে এই ভোটে পৌঁছনোর রাস্তাটা মোটেই মসৃণ ছিল না। এর আগে ১৯৮৩ সালেও একবার গর্ভপাতের অধিকারকে স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছল। কিন্তু তখনও সমাজে ক্যাথলিক নেতাদের যথেষ্ট রমরমা। ফলে গনভোটে চুড়ান্ত হার হয়েছিল গর্ভপাতকামীদের। কিন্তু এরপর এই আন্দোলনকে আবার পথ দেখান এক ভারতীয় বংশোদভূত ডেন্টিস্ট।

সেটা ২০১২ সাল। ভারতীয় বংশোদ্ভূত আইরিশ ডেন্টিস্ট সবিতা হলপ্পনভর সেসময় ১৭ সপ্তাহের গর্ভবতী। হঠাৎ তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। হঠাৎ অসম্ভব পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় জানা যায়, তাঁর গর্ভের ভ্রুণটিকে কোনভাবেই বাঁচানো যাবে না। এতে প্রাণ সংশয় রয়েছে তারও। একমাত্র পথ গর্ভপাত করা। ডাক্তাররা তা বুঝলোও তাঁরা ছিলেন নিরুপায়। কারণ গর্ভপাত আয়ারল্যান্ডে বেআইনি। লঙ্ঘনে ১৪ বছরের জেল হতে পারে। ক্যাথলিক খ্রিস্টান ধর্মে যে গর্ভপাত বা ভ্রুণহত্যা মহাপাপ। তাই সবিতার বারংবার আবেদনেও ফল হয়নি।

এরমধ্যে মৃত ভ্রুণটি থেকে ডাক্তারদের আশঙ্কা মতো সবিতার শরীরে সংক্রমণ দেখা দেয়। কিন্তু এরপরও তাঁকে গর্ভপাতের অনুমতি দেওয়া হয়নি। অবশেষে মাত্র ৩১ বছর বয়সেই মরতে হয় তাঁকে। এরপরই এনিয়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে আয়ারল্যান্ডে। সবিতাই হন সেই আন্দোলনের মুখ। তাঁর ছবি দিয়ে বের হয় পোস্টার। গর্ভপাত-পন্থীরা সবিতার স্মরণে মোমবাতি মিছিল করেন। ওই ঘটনার পর আর ধর্মের দোহাই দেওয়ার সাহস পাননি ক্যাথলিক নেতারা। কার্যত ব্যাকফুটে চলে যান তাঁরা।

 গর্ভপাত নিয়ে গনভোট আয়ারল্যান্ডে

সবিতা যে আন্দোলনকে রূপ দিয়েছিলেন তার রাশ হাতে তুলে নেন আইরিশ মহিলা সমাজ। পক্ষে-বিপক্ষে যাই যুক্তি দেওয়া হোক সবটাই ছিল মহিলাদের তরফ থেকে। আসলে দীর্ঘদিনের অভ্যাস, সংস্কার --- তা যতই খারাপ হোক, বা দোর করে চাপিয়ে দেওয়া হোক, সেটা ছাড়তেও তো সময় লাগে। বিভক্ত হয়ে যায় কাজনৈতিক দলগুলিও। শেষ পর্যন্ত তা আজ শুক্রবার এসে পৌঁছাল ভোটের বাক্সে মত দানে। আজকের দিনটি যেরকম আইরিশ সমাজ ভুলতে পারবে না, তেমনই অমর হয়ে থাকবেন সবিতা হলপ্পনভর-ও।

তাঁর পরিবার থাকে ভারতের কর্ণাটকে। সেখান থেকে তাঁর বাবা আন্দনাপ্পা ইয়ালাগি এক ভিডিও বার্তায় বলেন, 'আশা করি আয়ারল্যান্ডের মানুষ এই গণভোটের দিনে আমার মেয়ে সবিতার কথা মনে রাখবে। তার সঙ্গে যা ঘটেছে তা যেন অন্য কোনও পরিবারে আর না ঘটে। তার কথা আমার প্রতিদিন মনে পড়ে। এইট্থ অ্যামেন্ডমেন্টের জন্য সে প্রয়োজনীয় চিকিৎসা পায়নি। এই আইন পরিবর্তন করা উচিত।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+